অসুস্থ মরিয়মের পাশে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী মাহমুদুল হাসান
সাপাহার প্রতিনিধি:
নওগাঁর সাপাহার উপজেলার ২ নম্বর গোয়ালা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নলপুকুর গ্রামে কিডনিতে পানি জমা ও স্ট্রোকজনিত অসুস্থতায় ভুগতে থাকা ৩০ বছর বয়সী মরিয়ম খাতুনের পাশে দাঁড়িয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মাহমুদুল হাসান।
মরিয়ম খাতুনের অসুস্থতার খবর পেয়ে তার বাড়িতে ছুটে যান মাহমুদুল হাসান। সেখানে তিনি মরিয়মের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। অসুস্থ মরিয়মের চিকিৎসা ও পরিবারের বর্তমান পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেওয়ার পাশাপাশি তিনি ব্যক্তিগতভাবে অর্থনৈতিক সহযোগিতা প্রদান করেন।
এ সময় মরিয়মের পরিবারের সদস্যদের মাঝে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অসুস্থ স্বজনের চিকিৎসা ব্যয় নিয়ে দুশ্চিন্তায় থাকা পরিবারের পাশে দাঁড়ানোয় তারা মাহমুদুল হাসানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মাহমুদুল হাসান বলেন, “মানুষের বিপদের সময়ে পাশে দাঁড়ানোই আমাদের মানবিক দায়িত্ব। মরিয়মের চিকিৎসার জন্য সামর্থ্য অনুযায়ী পাশে থাকার চেষ্টা করেছি। মহান আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন।”
স্থানীয়রা বলেন, অসুস্থ মানুষের খোঁজ নেওয়া, তাদের পরিবারের পাশে দাঁড়ানো এবং চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা করা মানবিকতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। তারা মরিয়ম খাতুনের দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেন।
মরিয়ম খাতুনের দ্রুত সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রবিউল ইসলাম রবি, বার্তা ও সম্পাদকীয় বিভাগ: +৮৮ ০১৭৯০৯৭৯৩১১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত