বর্তমান প্রধান নিবার্চন কমিশনার বলেছেন ইউপি ও পৌরসভা ভোটের পরই জেলা-উপজেলা পরিষদ নির্বাচন: ইসি মাছউদ
ভ্রাম্যমাণ প্রতিনিধি :
ইউনিয়ন পরিষদ (ইউপি) ও পৌরসভা নির্বাচন শেষ হওয়ার পরই জেলা ও উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইউপি ও পৌরসভার জনপ্রতিনিধিরাই উপজেলা পরিষদের সদস্য হওয়ায় এই দুটি নির্বাচন শেষ না করে উপজেলা পরিষদ নির্বাচন করার সুযোগ নেই।
তিনি বলেন, ‘আমরা শুধু ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন করতে পারি। কিন্তু জেলা ও উপজেলা পরিষদ নির্বাচন কখনও হবে না, যতক্ষণ না এই দুটি নির্বাচন শেষ হয়। কারণ ইউপি সদস্য, চেয়ারম্যান ও পৌর প্রতিনিধিরাই উপজেলা পরিষদের সদস্য। তাই আগে পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন, এরপর উপজেলা পরিষদ নির্বাচন করতে হবে।’
ভোটার তালিকা হালনাগাদ প্রসঙ্গে নির্বাচন কমিশনার জানান, নতুন ভোটার অন্তর্ভুক্তির সময়সীমা ৩০ জুন থেকে বাড়িয়ে ৩১ জুলাই পর্যন্ত করা হয়েছে। এই সময়ের মধ্যে যারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন, তারা আগামী নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাবেন।
তিনি আরও জানান, সম্ভাব্য নির্বাচনের সময়সূচি মাথায় রেখে নতুন ভোটকেন্দ্রের প্রয়োজনীয়তাও নির্ধারণ করা হচ্ছে এবং এ বিষয়ে প্রস্তুতিমূলক কাজ চলছেl
সম্পাদক ও প্রকাশক: মোঃ রবিউল ইসলাম রবি, বার্তা ও সম্পাদকীয় বিভাগ: +৮৮ ০১৭৯০৯৭৯৩১১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত