নওগাঁর মান্দায় বাড়ির সামনে পুকুরের পানিতে ডুবে হুজাইফা নামে দুই বছরের এক শিশুর মর্মান্তিক মৃ/ত্যু হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার ভালাইন ইউনিয়নের তুড়ুকবাড়িয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নি/হত হুজাইফা তুড়ুকবাড়িয়া গ্রামের হাসনাত আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের কোনো একসময় পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির সামনের পুকুরে পড়ে যায় শিশুটি। পরে পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে প্রতিবেশীরা পুকুরের পানিতে শিশুটিকে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করেন।
পরে স্বজন ও স্থানীয়রা শিশুটিকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃ/ত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে শিশুটির ম/র/দেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মাত্র দুই বছরের শিশুর আকস্মিক মৃ/ত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যেও গভীর শোকের সৃষ্টি হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রবিউল ইসলাম রবি, বার্তা ও সম্পাদকীয় বিভাগ: +৮৮ ০১৭৯০৯৭৯৩১১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত