প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৯, ২০২৬, ৪:২০ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২২, ২০২৬, ২:৪৪ পি.এম
পোরশায় পুকুরে নেমে নিখোজ, হাসপাতালে নেওয়ার পরে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু।
পোরশায় পুকুরে নেমে নিখোঁজ, হাসপাতালে নেয়ার পর মাদ্রাসা শিক্ষকের মৃত্যু
নওগাঁর পোরশায় মাদ্রাসা সংলগ্ন পুকুরে গোসল করতে নেমে তলিয়ে গিয়ে মোঃ রাইহান কবির (২৭) নামের এক তরুণ শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার দামদিপুর গ্রামের (পোস্ট: দেওপুরা) সন্তান। নিহত রাইহান পোরশা উপজেলার মুর্শিদপুর ইউনিয়নের দায়াহার শেখপাড়া (বারিন্দা) ফয়জিয়া দারুল উলুম কওমি মাদ্রাসার শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় ও মাদ্রাসা সূত্রে জানা যায়, তিন-চারজনের সাথে মাদ্রাসা সংলগ্ন পুকুরে গোসল করতে নামেন শিক্ষক রাইহান। সাঁতার কাটার এক পর্যায়ে পুকুরের মাঝ বরাবর গেলে তিনি পানির নিচে নিখোঁজ হয়ে যান। বিষয়টি টের পেয়ে মাদ্রাসার শিক্ষার্থীরা দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর তাকে পানির নিচ থেকে উদ্ধার করা হয়।
প্রথমে শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে দ্রুত সরাইগাছি একটি ক্লিনিকে নিয়ে যান। পরবর্তীতে ফায়ার সার্ভিসের সহায়তায় তাকে পোরশা (নিতপুর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করা হয়। সেখানে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ড. নাসিমা সুলতানা তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
তরুণ এই শিক্ষকের আকস্মিক মৃত্যুতে মাদ্রাসার শিক্ষার্থী, সহকর্মী ও স্থানীয় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রবিউল ইসলাম রবি, বার্তা ও সম্পাদকীয় বিভাগ: +৮৮ ০১৭৯০৯৭৯৩১১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত