পোরশায় ইউনিয়ন বিএনপি নেতা মাইদুর খুনের মামলার আসামিদের চার্জশিট থেকে বাদ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ
Kamruzzaman sarker porsha correspondent :
নওগাঁর পোরশায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাইদুর মিম্বার হত্যাকাণ্ডের মামলার আসামিদের চার্জশিট (অভিযোগপত্র) থেকে বাদ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন।
শুক্রবার বিকেলে উপজেলার প্রধান প্রধান সড়কে এই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা শহীদ মিনারে এক প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাইদুর মিম্বারকে নির্মমভাবে হত্যা করার ঘটনার মূল আসামিদের রাজনৈতিক উদ্দেশ্যে বা অন্যায়ভাবে পুলিশের চার্জশিট থেকে বাদ দেওয়া হয়েছে।
এই পক্ষপাতমূলক চার্জশিট তারা কোনোভাবেই মেনে নেবেন না। বক্তারা অবিলম্বে এই মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বাদ পড়া আসামিদের পুনরায় চার্জশিটে অন্তর্ভুক্ত করে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান।
অন্যথায় আগামীতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতাকর্মী এবং সাধারণ সমর্থকরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রবিউল ইসলাম রবি, বার্তা ও সম্পাদকীয় বিভাগ: +৮৮ ০১৭৯০৯৭৯৩১১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত