সাপাহারে এমপি মোস্তাফিজুর রহমানের নির্দেশে অসুস্থ রোগীকে দেখতে যান চেয়ারম্যান পদপ্রার্থী মাহমুদুল হাসান
সাপাহার প্রতিনিধি :
নওগাঁর সাপাহার উপজেলার ২ নং গোয়ালা ইউনিয়ন এর ৮ নং ওয়ার্ড চহেড়া আলাদীপুর গ্রামের মোঃ আবুল কালাম ভাই দীর্ঘদিন যাবত মেরুদণ্ড সংক্রান্ত রোগে আক্রান্ত হয়েছেন ও ভুগছেন। এবং তার অসুস্থতার খবর শুনে সেখানে তাৎক্ষণিকভাবে উপস্থিত হন জনতার চেয়ার ম্যান পদপ্রার্থী মাহমুদুল হাসান ও ওয়ার্ড নেতৃবৃন্দ।
মাহমুদুল হাসানের সংগে মুঠোফোনে কথা হলে তিনি জানান , কয়েক দিন আগে বিভিন্ন মিডিয়াতে প্রচারিত হলে এমপি মহোদয়ের নিকট বিষয় টি নজরে আসে, তখন তার নির্দেশে বা ফোনে আমাকে জানানো হয় যে সে অসুস্থতায় ভুগতেছেন তখন আমি আর দেরি না করে তাৎক্ষণিকভাবে উপস্থিত হয় এবং তাকে দেখে আসি।
চেয়ারম্যান পদপ্রার্থী মাহমুদুল হাসান বলেন, আমাদের সমাজে পারস্পরিক সৌহার্দ্য ও সহানুভূতি বজায় রাখার অন্যতম প্রধান মাধ্যম হলো একে অপরের বিপদে পাশে দাঁড়ানো। একজন অসুস্থ ব্যক্তি যখন তাঁর শয্যাপাশে প্রিয়জনদের দেখেন, তখন তিনি মানসিকভাবে বিশাল শক্তি পান। এই মানসিক সাহস তাঁর রোগমুক্তিতে ওষুধের চেয়েও বেশি কাজ করতে পারে। আসুন, আমরা আমাদের ব্যস্ত সময়ের মধ্য থেকেও কিছুটা সময় বের করে অসুস্থ আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের খোঁজ নিই। এটি কোনো দয়া নয়, বরং মানুষ হিসেবে আমাদের পরম কর্তব্য।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রবিউল ইসলাম রবি, বার্তা ও সম্পাদকীয় বিভাগ: +৮৮ ০১৭৯০৯৭৯৩১১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত