
দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁয় র্যালি ও আলোচনা সভা
উৎসবমুখর ও জমকালো পরিবেশের মধ্য দিয়ে নওগাঁয় জনপ্রিয় জাতীয় দৈনিক ‘কালবেলা’ পত্রিকার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার দুপুরে নওগাঁ জেলা প্রেস ক্লাব কার্যালয়ে কালবেলার জেলা প্রতিনিধি বিকাশ চন্দ্র প্রামাণিকের আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানমালা সম্পন্ন হয়।
অনুষ্ঠানে কালবেলার সমৃদ্ধি ও উত্তরোত্তর সাফল্য কামনা করে একটি বর্ণাঢ্য র্যালি ও শুভ সূচনা হিসেবে কেক কাটা হয়। পরবর্তীতে জেলা প্রেস ক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নওগাঁ জেলা পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ সাদিকুল ইসলাম, প্রবীণ সাংবাদিক আনোয়ার হোসেন এবং সাংবাদিক নবির উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম বলেন, কালবেলা অত্যন্ত বস্তুনিষ্ঠ ও সত্য খবর প্রকাশের মাধ্যমে অল্প সময়ের মধ্যেই পাঠকদের হৃদয়ে স্থান করে নিয়েছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও জনগণের কল্যাণে পত্রিকাটি আগামীতেও অগ্রণী ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বিশেষ অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে পত্রিকার সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন এবং সমাজের নানা অসঙ্গতি তুলে ধরে দেশ গঠনে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানে দৈনিক কালবেলা পত্রিকার জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত সাংবাদিকবৃন্দসহ স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার বিভিন্ন সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।




















