, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পোরশায় পূজার ছুটিতে বাড়ি আসার পথে গ্রামের রাস্তায় দস্যুতা : ২৪ ঘন্টায় ঘটনা শনাক্ত ও কুখ্যাত আন্তজেলা ডাকাত/দস্যু ০২ সদস্য গ্রেফতার পোরশায় নিতপুর ইউনিয়ন এ দূর্গা মন্দির পরিদর্শন করেন ১৬ বিজিবির অধিনায়ক আরিফুল ইসলাম মাসুম। দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁয় র‍্যালি ও আলোচনা সভা সাপাহারে মাধ্যমিক শিক্ষক কর্মচারী সমিতির নির্বাচন, সভাপতি রেজাউল,সাধারণ সম্পাদক আইনুল হক। পোরশায় বিজিবি কতৃক মাদক দ্রব্য হেরোইন উদ্ধার। https://www.facebook.com/share/p/1JAF5dLCK4/ মেসার্স মায়েরদোয়া ট্রেডার্স যোগাযোগ ০১৭৯০৯৭৯৩১১ পোরশায় শিশু অধিকার সপ্তাহ ২০২৬ উদযাপিত: বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। সাপাহারে জমজমাট গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাত খেলা অনুষ্ঠিত পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত,এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত

পোরশায় নিরাপদ ও মানসম্মত মাংস উৎপাদনে কসাইদের প্রশিক্ষণ অনুষ্ঠিত।

​
পোরশা (নওগাঁ) প্রতিনিধি মোঃ কামরুজ্জামান সরকার বাবু:-

নওগাঁর পোরশায় নিরাপদ ও মানসম্মত মাংস উৎপাদন এবং সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে মাংস প্রক্রিয়াজাতকারীদের (কসাই) দক্ষতা উন্নয়ন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

​সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে এবং তার নিজস্ব কার্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

​কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো. জহিরুল ইসলাম। পোরশা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভেটেরিনারি সার্জন ডাঃ আব্দুল আজিজ আলী।

​অনুষ্ঠানে পোরশা উপজেলার বিভিন্ন হাটে-বাজারে কর্মরত মাংস প্রক্রিয়াজাতকারী ও কসাইগণ অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে জবাইপূর্ব ও জবাইপরবর্তী পশুর স্বাস্থ্য পরীক্ষা, মানসম্মত ও জীবাণুমুক্ত উপায়ে মাংস প্রক্রিয়াজাতকরণ, সঠিক পদ্ধতিতে চামড়া ছড়ানো এবং সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রেখে মাংস বিক্রয়ের আধুনিক ও স্বাস্থ্যসম্মত বিভিন্ন কৌশল তুলে ধরা হয়।

​প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো. জহিরুল ইসলাম বলেন, “জনস্বাস্থ্য সুরক্ষায় বাজারে নিরাপদ মাংসের জোগান দেওয়া অত্যন্ত জরুরি। কসাইদের স্বাস্থ্যসম্মত অভ্যাসে উদ্বুদ্ধ করতে এ প্রশিক্ষণের গুরুত্ব অপরিসীম।

​সভাপতির বক্তব্যে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আতিকুর রহমান জানান, সর্বসাধারণের স্বাস্থ্যঝুঁকি এড়ানো এবং বাজারগুলোতে নিরাপদ ও ভেজালমুক্ত মাংস সরবরাহ নিশ্চিত করতেই এই উদ্যোগ। তিনি সকল মাংস বিক্রেতাকে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনা করার আহ্বান জানান।

জনপ্রিয়

পোরশায় পূজার ছুটিতে বাড়ি আসার পথে গ্রামের রাস্তায় দস্যুতা : ২৪ ঘন্টায় ঘটনা শনাক্ত ও কুখ্যাত আন্তজেলা ডাকাত/দস্যু ০২ সদস্য গ্রেফতার

পোরশায় নিরাপদ ও মানসম্মত মাংস উৎপাদনে কসাইদের প্রশিক্ষণ অনুষ্ঠিত।

প্রকাশের সময় : ০৬:২২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬