, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পোরশায় পূজার ছুটিতে বাড়ি আসার পথে গ্রামের রাস্তায় দস্যুতা : ২৪ ঘন্টায় ঘটনা শনাক্ত ও কুখ্যাত আন্তজেলা ডাকাত/দস্যু ০২ সদস্য গ্রেফতার পোরশায় নিতপুর ইউনিয়ন এ দূর্গা মন্দির পরিদর্শন করেন ১৬ বিজিবির অধিনায়ক আরিফুল ইসলাম মাসুম। দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁয় র‍্যালি ও আলোচনা সভা সাপাহারে মাধ্যমিক শিক্ষক কর্মচারী সমিতির নির্বাচন, সভাপতি রেজাউল,সাধারণ সম্পাদক আইনুল হক। পোরশায় বিজিবি কতৃক মাদক দ্রব্য হেরোইন উদ্ধার। https://www.facebook.com/share/p/1JAF5dLCK4/ মেসার্স মায়েরদোয়া ট্রেডার্স যোগাযোগ ০১৭৯০৯৭৯৩১১ পোরশায় শিশু অধিকার সপ্তাহ ২০২৬ উদযাপিত: বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। সাপাহারে জমজমাট গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাত খেলা অনুষ্ঠিত পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত,এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত

পোরশা উপজেলায় নতুন গাইনী ডাক্তারের যোগদান : রোগীদের পাশে থাকার অঙ্গীকার।

  • প্রকাশের সময় : ০৩:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৬৫ পড়া হয়েছে

পোরশা উপজেলায় নতুন গাইনী ডাক্তারের যোগদান: রোগীদের পাশে থাকার অঙ্গীকার

​পোরশা (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর সীমান্তবর্তী পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সদ্য যোগদান করেছেন গাইনী ও প্রসূতি চিকিৎসক ডাঃ মোসাঃ নাসিমা সুলতানা। দীর্ঘদিন পর হাসপাতালে কোনো গাইনী বিশেষজ্ঞ যোগ দেওয়ায় স্থানীয় ছয়টি ইউনিয়নের রোগীদের মাঝে স্বস্তি ও সন্তোষ ফিরে এসেছে।
​যোগদানের পর ডাঃ নাসিমা সুলতানা জানান, ইতিপূর্বে এই উপজেলায় কোনো গাইনী ও প্রসূতি চিকিৎসক ছিলেন না। সীমান্তবর্তী এ অবহেলিত এলাকার সব শ্রেণী-পেশার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেই তিনি পোরশায় এসেছেন।
​নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, “আমি শুধু বদলী সংক্রান্ত নিয়ম রক্ষার খাতিরে এখানে আসিনি, বরং অবহেলিত মানুষের সঠিক চিকিৎসা সেবা দিতেই পোরশায় এসেছি। উপজেলার ৬টি ইউনিয়নের যে কোনো গোষ্ঠী বা পেশার মানুষই হোক না কেন, তাদের সেবা দেওয়াই আমার নৈতিক দায়িত্ব। চিকিৎসা সেবা নেওয়ার জন্য আমার দরজা সবসময় সবার জন্য খোলা। যে কোনো সমস্যায় যে কেউ নির্ভয়ে আমার কাছে আসতে পারেন।”
​তিনি আরও জানান, উপজেলার সব শ্রেণীর মানুষের সুখে-দুঃখে পাশে থেকে শেষ পর্যন্ত মানবতার কল্যাণে কাজ করে যেতে চান তিনি।
​উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন এই ডাক্তারের আগমনে বিশেষ করে গর্ভবতী মা ও নারীদের চিকিৎসার ক্ষেত্রে এক নতুন দিগন্তের উন্মোচন হবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা।

জনপ্রিয়

পোরশায় পূজার ছুটিতে বাড়ি আসার পথে গ্রামের রাস্তায় দস্যুতা : ২৪ ঘন্টায় ঘটনা শনাক্ত ও কুখ্যাত আন্তজেলা ডাকাত/দস্যু ০২ সদস্য গ্রেফতার

পোরশা উপজেলায় নতুন গাইনী ডাক্তারের যোগদান : রোগীদের পাশে থাকার অঙ্গীকার।

প্রকাশের সময় : ০৩:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬