, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পোরশায় পূজার ছুটিতে বাড়ি আসার পথে গ্রামের রাস্তায় দস্যুতা : ২৪ ঘন্টায় ঘটনা শনাক্ত ও কুখ্যাত আন্তজেলা ডাকাত/দস্যু ০২ সদস্য গ্রেফতার পোরশায় নিতপুর ইউনিয়ন এ দূর্গা মন্দির পরিদর্শন করেন ১৬ বিজিবির অধিনায়ক আরিফুল ইসলাম মাসুম। দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁয় র‍্যালি ও আলোচনা সভা সাপাহারে মাধ্যমিক শিক্ষক কর্মচারী সমিতির নির্বাচন, সভাপতি রেজাউল,সাধারণ সম্পাদক আইনুল হক। পোরশায় বিজিবি কতৃক মাদক দ্রব্য হেরোইন উদ্ধার। https://www.facebook.com/share/p/1JAF5dLCK4/ মেসার্স মায়েরদোয়া ট্রেডার্স যোগাযোগ ০১৭৯০৯৭৯৩১১ পোরশায় শিশু অধিকার সপ্তাহ ২০২৬ উদযাপিত: বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। সাপাহারে জমজমাট গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাত খেলা অনুষ্ঠিত পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত,এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত

পোরশায় পূর্ণভবা তাজা মাছে ছেয়ে গেছে নিতপুর পুরাতন বাজার।

পোরশায় পুনর্ভবার তাজা মাছে ছেয়ে গেছে নিতপুরের পুরাতন বাজার।

মোঃ কামরুজ্জামান সরকার বাবু:

নওগাঁর পোরশা উপজেলার সীমান্তঘেঁষা ঐতিহ্যবাহী পুনর্ভবা নদীর তাজা ও সুস্বাদু মাছে ভরে উঠেছে নিতপুর পুরাতন মাছ বাজার। রবিবার সকালে বাজার ঘুরে দেখা যায়, ক্রেতা-বিক্রেতাদের হাঁকডাক আর সরগর্মে এক উচ্ছ্বসিত পরিবেশের সৃষ্টি হয়েছে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, পুনর্ভবা নদী থেকে ভোরে জেলেদের জালে ধরা পড়া বোয়াল, আইড়, বাইম, পাবদা, টেংরা এবং বৈচিত্র্যময় দেশীয় গুঁড়ো মাছ ভোরেই নিতপুর পুরাতন বাজারে নিয়ে আসা হয়।
কোনো রাসায়নিক বা বরফ ছাড়া নদীর একদম তাজা মাছ পাওয়ার কারণে ভোর থেকেই বাজারে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

​বাজারে আসা ক্রেতা এবং স্থানীয় ক্রেতা দ্বয় যথাক্রমে ১। সাবেক সদস্য মোঃ আশরাফুল ইসলাম ভাই, ২। মোঃ লুৎফর রহমান ভাই,৩। পল্লী চিকিৎসক ঔষধ ব্যাবসায়ী মোঃ আফসার উদ্দিন জানান, সাধারণ বাজারের তুলনায় পুনর্ভবা নদীর দেশি মাছের চাহিদা সবসময়ই বেশি। ফরমালিনমুক্ত ও স্বাদ অতুলনীয় হওয়ায় দাম কিছুটা বেশি হলেও স্বাচ্ছন্দ্যে তা কিনে নিচ্ছেন সাধারণ মানুষ। কেবল স্থানীয় বাসিন্দারাই নন, উপজেলার বিভিন্ন প্রান্ত থেকেও ভোজনরসিক মানুষ নদীর মাছ কিনতে ছুটে আসছেন এই বাজারে।

​মাছ ব্যবসায়ী ও জেলেরা জানান, পুনর্ভবা নদী এ অঞ্চলের মানুষের অর্থনীতি ও খাবারের প্রধান উৎস। বিশেষ করে সকালে নদী থেকে তাজা মাছ ওঠার সঙ্গে সঙ্গেই কেনাবেচা জমজমাট হয়ে ওঠে। মাছে ভালো দাম পাওয়ায় আনন্দিত স্থানীয় মৎস্যজীবীরাও।
​নিতপুর পুরাতন মাছ বাজারের এই ব্যস্ততা ও তাজা মাছের প্রচুর যোগান স্থানীয় হাট-বাজারের আবহমান গ্রামীণ ঐতিহ্যকে নতুন করে তুলে ধরছে।

জনপ্রিয়

পোরশায় পূজার ছুটিতে বাড়ি আসার পথে গ্রামের রাস্তায় দস্যুতা : ২৪ ঘন্টায় ঘটনা শনাক্ত ও কুখ্যাত আন্তজেলা ডাকাত/দস্যু ০২ সদস্য গ্রেফতার

পোরশায় পূর্ণভবা তাজা মাছে ছেয়ে গেছে নিতপুর পুরাতন বাজার।

প্রকাশের সময় : ১০:৪০ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬