, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পোরশায় পূজার ছুটিতে বাড়ি আসার পথে গ্রামের রাস্তায় দস্যুতা : ২৪ ঘন্টায় ঘটনা শনাক্ত ও কুখ্যাত আন্তজেলা ডাকাত/দস্যু ০২ সদস্য গ্রেফতার পোরশায় নিতপুর ইউনিয়ন এ দূর্গা মন্দির পরিদর্শন করেন ১৬ বিজিবির অধিনায়ক আরিফুল ইসলাম মাসুম। দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁয় র‍্যালি ও আলোচনা সভা সাপাহারে মাধ্যমিক শিক্ষক কর্মচারী সমিতির নির্বাচন, সভাপতি রেজাউল,সাধারণ সম্পাদক আইনুল হক। পোরশায় বিজিবি কতৃক মাদক দ্রব্য হেরোইন উদ্ধার। https://www.facebook.com/share/p/1JAF5dLCK4/ মেসার্স মায়েরদোয়া ট্রেডার্স যোগাযোগ ০১৭৯০৯৭৯৩১১ পোরশায় শিশু অধিকার সপ্তাহ ২০২৬ উদযাপিত: বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। সাপাহারে জমজমাট গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাত খেলা অনুষ্ঠিত পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত,এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত

দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁয় র‍্যালি ও আলোচনা সভা

  • প্রকাশের সময় : ০৭:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • ২৫ পড়া হয়েছে

দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁয় র‍্যালি ও আলোচনা সভা
​
​
উৎসবমুখর ও জমকালো পরিবেশের মধ্য দিয়ে নওগাঁয় জনপ্রিয় জাতীয় দৈনিক ‘কালবেলা’ পত্রিকার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

​শুক্রবার দুপুরে নওগাঁ জেলা প্রেস ক্লাব কার্যালয়ে কালবেলার জেলা প্রতিনিধি বিকাশ চন্দ্র প্রামাণিকের আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানমালা সম্পন্ন হয়।
​অনুষ্ঠানে কালবেলার সমৃদ্ধি ও উত্তরোত্তর সাফল্য কামনা করে একটি বর্ণাঢ্য র‍্যালি ও শুভ সূচনা হিসেবে কেক কাটা হয়। পরবর্তীতে জেলা প্রেস ক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নওগাঁ জেলা পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ সাদিকুল ইসলাম, প্রবীণ সাংবাদিক আনোয়ার হোসেন এবং সাংবাদিক নবির উদ্দিন।

​প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম বলেন, কালবেলা অত্যন্ত বস্তুনিষ্ঠ ও সত্য খবর প্রকাশের মাধ্যমে অল্প সময়ের মধ্যেই পাঠকদের হৃদয়ে স্থান করে নিয়েছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও জনগণের কল্যাণে পত্রিকাটি আগামীতেও অগ্রণী ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

​বিশেষ অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে পত্রিকার সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন এবং সমাজের নানা অসঙ্গতি তুলে ধরে দেশ গঠনে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

​অনুষ্ঠানে দৈনিক কালবেলা পত্রিকার জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত সাংবাদিকবৃন্দসহ স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার বিভিন্ন সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

পোরশায় পূজার ছুটিতে বাড়ি আসার পথে গ্রামের রাস্তায় দস্যুতা : ২৪ ঘন্টায় ঘটনা শনাক্ত ও কুখ্যাত আন্তজেলা ডাকাত/দস্যু ০২ সদস্য গ্রেফতার

দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁয় র‍্যালি ও আলোচনা সভা

প্রকাশের সময় : ০৭:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬