
পোরশা উপজেলার নিতপুর ইউনিয়ানের শ্রী শ্রী দুর্গা মন্দির পরিদর্শনে করলেন নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবির) অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি।
পোরশা নওগাঁ থেকে মোঃ কামরুজ্জামান সরকার বাবু:-
পরিদর্শনকালে তিনি দুর্গোৎসব উপলক্ষ্যে মন্দিরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি বলেন, এলাকা জুড়ে শান্তি, শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বিজিবি সার্বক্ষণিক নজরদারি রাখছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।
পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ১৬ বিজিবির অধিনায়ককে মন্দিরে স্বাগত জানান এবং নিরাপত্তা নিশ্চিতকরণে বিজিবির এই উদ্যোগ ও উপস্থিতির জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
পরিদর্শনকালে বিজিবির অন্যান্য কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




















