
সাপাহারে অনুবর্তন নাইট প্রিমিয়ার লীগ (OPL) অনুষ্ঠিত
গোলাপ খন্দকার সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর সাপাহারে ”অনুবর্তন প্রিমিয়ার লীগ-(OPL) এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দিবাগত রাতে উপজেলার গোয়ালা ইউনিয়নের গোয়ালা স্কুল মাঠে গোয়ালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মালেক এর সভাপতিত্বে জমজমাট ফাইনাল খেলার মধ্য দিয়ে সম্পন্ন হলো অনুবর্তন প্রিমিয়ার লীগের ১৫তম আসর। শিরোপার লড়াইয়ে মুখোমুখি হয় দুই শক্তিশালী দল আনবিটেবল রাইপুর বনাম করমুডাঙ্গা ওয়ারিয়র্স। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও দিঘীরহাট কলেজের সহকারী অধ্যাপক মোখলেসুর রহমান মুকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেসিডেন্ট ডায়াগনস্টিক এর চেয়ারম্যান নাসির হায়দার, শাহাদাত হোসেন, তোজাম্মেল হক প্রমুখ।
খেলায় ম্যানঅব দ্যা ম্যাচ ও ম্যান অফ দ্যা সিরিজ নির্বাচিত হয় ইব্রাহিম হোসেন
টুর্নামেন্টের শুরু থেকে ব্যাট, বলে দুর্দান্ত পারফর্মেন্স করে ম্যান অফ দ্যা ফাইনালসহ আসরের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। টুর্নামেন্টে ব্যাট হাতে তার সংগ্রহ ১৭৮ রান এবং বল হাতে তুলে নেন গুরুত্বপূর্ণ ৯টি উইকেট।
আয়োজকরা জানান,এবারের আসরের মাধ্যমে সফলভাবে সম্পন্ন হলো অনুবর্তন প্রিমিয়ার লীগের ১৫তম আসর, যা সাপাহার থানার সবচেয়ে পুরোনো ও ঐতিহ্যবাহী সার্কেল টুর্নামেন্ট। প্রতি ঈদুল আজহায় এই আয়োজন এলাকার মানুষের জন্য বিনোদন ও উৎসবের আমেজ তৈরি করে।
তারা আরও বলেন, এই সফল আয়োজন সম্ভব হয়েছে সকল খেলোয়াড়, দর্শক, স্বেচ্ছাসেবক ও পৃষ্ঠ পোষকদের আন্তরিক সহযোগিতায়—যাদের প্রতি তারা আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
















