, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পোরশায় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃওি বিতরণ। ঋণখেলাপী ও এমপিওভুক্ত শিক্ষকেরা স্হানীয় সরকার নির্বাচনে অংশগ্রহন করতে পারবেনা। ইসি : আখতার আহমেদ সাপাহারে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত। নিয়ামতপুরে গরুবোঝায় ভটভটি উল্টে নিহত ১, আহত ৫ নওগাঁয় ১৬ হাজারের বেশি ফেনসিডিল ধ্বংস, মাদকের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি। নওগাঁর সাপাহারে প্রদর্শনী মৎস্য চাষীদের মাঝে মাছের খাবার ও চারা বিতরন ইসিতে আয় ব্যয়ের হিসাব জমা দিলো বিএনপি সাপাহারে জমকালো ফাইনাল ফুটবল টূর্ণামেন্ট অনুষ্ঠিত পোরশায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে প্রাণ গেল তরুণের। পোরশায় বিএনপি নেতা মাইদুর খুনের মামলার আসামীদের চার্জশিট থেকে বাদ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ।

নওগাঁর মান্দা উপজেলার জমি বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ৪

  • প্রকাশের সময় : ০৭:৪৮ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
  • ১০০ পড়া হয়েছে

নওগাঁ জেলার মান্দা উপজেলায় জমি বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ৪!

নওগাঁ জেলা প্রতিনিধি।

নওগাঁর মান্দা উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (৭ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ভারশোঁ ইউনিয়নের ছুটিপুর পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল হামিদ (৬৫) ওই গ্রামের মৃত মেহের আলী শাহের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শরিকান জমি নিয়ে দীর্ঘদিন ধরে আব্দুল হামিদের সঙ্গে প্রতিবেশী হায়দার আলী শাহের বিরোধ চলছিল। এ নিয়ে আদালতেও মামলা বিচারাধীন রয়েছে। রোববার সকালে হায়দার আলী শাহের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে বিরোধপূর্ণ জমিতে হালচাষ করতে গেলে আব্দুল হামিদ বাধা দেন। এ সময় তাকে লাঠিসোঁটা দিয়ে মারধর করা হলে তিনি গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে অভিযোগ করেন স্বজনরা।

স্থানীয় বাসিন্দা উজ্জ্বল হোসেন জানান, আব্দুল হামিদের ভোগদখলীয় জমি জবরদখলের উদ্দেশ্যে প্রতিপক্ষ হালচাষ করতে গেলে তিনি বাধা দেন। এ সময় সংঘবদ্ধভাবে তাকে মারধর করা হয়, যার ফলে তার মৃত্যু ঘটে।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে হায়দার আলী শাহ (৬২), আপেল মাহমুদ (২৫), আলেফা বিবি (৫০) ও আব্দুল মতিনকে (৪০) আটক করেছে পুলিশ।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত চারজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”

জনপ্রিয়

পোরশায় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃওি বিতরণ।

নওগাঁর মান্দা উপজেলার জমি বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ৪

প্রকাশের সময় : ০৭:৪৮ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬