, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পোরশায় পূজার ছুটিতে বাড়ি আসার পথে গ্রামের রাস্তায় দস্যুতা : ২৪ ঘন্টায় ঘটনা শনাক্ত ও কুখ্যাত আন্তজেলা ডাকাত/দস্যু ০২ সদস্য গ্রেফতার পোরশায় নিতপুর ইউনিয়ন এ দূর্গা মন্দির পরিদর্শন করেন ১৬ বিজিবির অধিনায়ক আরিফুল ইসলাম মাসুম। দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁয় র‍্যালি ও আলোচনা সভা সাপাহারে মাধ্যমিক শিক্ষক কর্মচারী সমিতির নির্বাচন, সভাপতি রেজাউল,সাধারণ সম্পাদক আইনুল হক। পোরশায় বিজিবি কতৃক মাদক দ্রব্য হেরোইন উদ্ধার। https://www.facebook.com/share/p/1JAF5dLCK4/ মেসার্স মায়েরদোয়া ট্রেডার্স যোগাযোগ ০১৭৯০৯৭৯৩১১ পোরশায় শিশু অধিকার সপ্তাহ ২০২৬ উদযাপিত: বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। সাপাহারে জমজমাট গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাত খেলা অনুষ্ঠিত পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত,এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত

সাপাহারে বিজ্ঞান ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী ভাবনা অনুষ্ঠিত।

  • প্রকাশের সময় : ০২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
  • ৩২১ পড়া হয়েছে

নওগঁা জেলা প্রতিনিধি :

মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ সবার আগে বাংলাদেশ” এই স্লোগাণকে সামনে রেখে শিক্ষার্থীদের সৃজনশীলতা, গবেষণামনস্কতা এবং উদ্ভাবনী চিন্তাধারার বিকাশে নওগাঁর সাপাহারে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম, এসইডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আয়োজনে এবং উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের বাস্তবায়নে শুক্রবার (১২ জুন) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে এই মেলার উদ্বোধন করা হয়।

নওগাঁ-১ আসনের জাতীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভার্চুয়ালী যুক্ত হয়ে মেলার শুভ উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ এতে সভাপতিত্ব করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি মোস্তাফিজুর রহমান এমপি ভার্চুয়াল বক্তব্যে বলেন, ‘স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হলে নতুন প্রজন্মকে বিজ্ঞানমনস্ক হতে হবে। আমাদের শিক্ষার্থীদের মাঝে যে সুপ্ত প্রতিভা রয়েছে, এই মেলার মাধ্যমে তার বহিঃপ্রকাশ ঘটছে। তাদের ছোট ছোট উদ্ভাবনই ভবিষ্যতে বড় পরিবর্তনের হাতিয়ার হবে।’

অনুষ্ঠানে সাপাহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুল কবির, একাডেমি সুপার ভাইজার নাজমা আকতার, সাপাহার সরকারি ডিগ্রি কলেজের রসায়ন বিভাগের প্রভাষক এস এম সারওয়ার, সাবেক প্রধান শিক্ষক লুৎফর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি রেজাউল করিম, শিরন্টি ময়না কুড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নুরুল ইসলাম সহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে, উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের ক্ষুদে বিজ্ঞানীরা তাদের উদ্ভাবিত প্রজেক্ট নিয়ে স্টল সাজিয়েছেন। বিশেষ করে পরিবেশবান্ধব জ্বালানি, আধুনিক কৃষি প্রযুক্তি এবং রোবটিক্স সংক্রান্ত প্রজেক্টগুলো দর্শনার্থীদের নজর কাড়ছে।

শেষে অংশগ্রহণকারী ক্ষুদে বিজ্ঞানীদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়েছে।

জনপ্রিয়

পোরশায় পূজার ছুটিতে বাড়ি আসার পথে গ্রামের রাস্তায় দস্যুতা : ২৪ ঘন্টায় ঘটনা শনাক্ত ও কুখ্যাত আন্তজেলা ডাকাত/দস্যু ০২ সদস্য গ্রেফতার

সাপাহারে বিজ্ঞান ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী ভাবনা অনুষ্ঠিত।

প্রকাশের সময় : ০২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬