
নওগাঁ জেলার সাপাহার উপজেলায় রাস্তার হেরিংবোন কাজের উদ্বোধন।
মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি।
নওগাঁ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জনতার এমপি হিসেবে পরিচিত মোঃ মোস্তাফিজুর রহমানের নির্দেশনায় সাপাহার উপজেলার ২ নং গোয়ালা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের কুচকুড়িলিয়া গ্রামে রাস্তার হেরিংবোন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সারোয়ার জাহান চৌধুরী (লাবু)। তিনি আনুষ্ঠানিকভাবে নির্মাণকাজের উদ্বোধন করেন এবং এলাকার উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, ২ নং গোয়ালা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মাহমুদুল হাসানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রামীণ অবকাঠামো উন্নয়নের মাধ্যমে জনগণের দুর্ভোগ লাঘব এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই তাদের প্রধান লক্ষ্য। স্থানীয় বাসিন্দারা রাস্তার উন্নয়নকাজের উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে


























