, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঋণখেলাপী ও এমপিওভুক্ত শিক্ষকেরা স্হানীয় সরকার নির্বাচনে অংশগ্রহন করতে পারবেনা। ইসি : আখতার আহমেদ সাপাহারে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত। নিয়ামতপুরে গরুবোঝায় ভটভটি উল্টে নিহত ১, আহত ৫ নওগাঁয় ১৬ হাজারের বেশি ফেনসিডিল ধ্বংস, মাদকের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি। নওগাঁর সাপাহারে প্রদর্শনী মৎস্য চাষীদের মাঝে মাছের খাবার ও চারা বিতরন ইসিতে আয় ব্যয়ের হিসাব জমা দিলো বিএনপি সাপাহারে জমকালো ফাইনাল ফুটবল টূর্ণামেন্ট অনুষ্ঠিত পোরশায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে প্রাণ গেল তরুণের। পোরশায় বিএনপি নেতা মাইদুর খুনের মামলার আসামীদের চার্জশিট থেকে বাদ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ। সাপাহারে চেয়ারম্যান পদপ্রার্থী মাহমুদুল হাসানের উঠান বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ।

সাপাহারে আমেরবাজার পরিদর্শন করেন পুলিশ সুপার তারিকুল ইসলাম।

  • প্রকাশের সময় : ০৮:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
  • ৭৯ পড়া হয়েছে

সাপাহার আমেরবাজার পরিদর্শনে নওগাঁর পুলিশ সুপার, উদ্বোধন করলেন অস্থায়ী কন্ট্রোল রুম।

নওগাঁ জেলা প্রতিনিধি।

নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম ১৯ জুন ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যায় উত্তরবঙ্গ তথা নওগাঁ জেলার অন্যতম বৃহৎ আমের আড়ত সাপাহার আমেরবাজার পরিদর্শন করেন। আমের মৌসুমে ব্যবসায়ী, আড়তদার ও ক্রেতাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে তিনি বাজারে একটি অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুমের উদ্বোধন করেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার বাজারের বিভিন্ন আমের আড়ত ঘুরে দেখেন এবং ব্যবসায়ী ও আড়তদারদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি বাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, চুরি-ছিনতাই ও প্রতারণা প্রতিরোধ এবং নিরাপদ বাণিজ্যিক পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এছাড়াও বাজারে জাল টাকা শনাক্তকরণের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি। এতে আম ব্যবসায়ীদের আর্থিক লেনদেন আরও নিরাপদ হবে বলে আশা প্রকাশ করেন।

পুলিশ সুপার বলেন, আমের মৌসুমে সাপাহার আমেরবাজারে বিপুল সংখ্যক ব্যবসায়ী, ক্রেতা ও পরিবহন শ্রমিকের সমাগম ঘটে। তাই সকলের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ব্যবসায়ী ও আড়তদাররা পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানান। তারা বলেন, কন্ট্রোল রুম স্থাপন ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার হওয়ায় বাজারে ব্যবসায়িক কার্যক্রম আরও সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে পরিচালনা করা সম্ভব হবে।

জনপ্রিয়

ঋণখেলাপী ও এমপিওভুক্ত শিক্ষকেরা স্হানীয় সরকার নির্বাচনে অংশগ্রহন করতে পারবেনা। ইসি : আখতার আহমেদ

সাপাহারে আমেরবাজার পরিদর্শন করেন পুলিশ সুপার তারিকুল ইসলাম।

প্রকাশের সময় : ০৮:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬