, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পোরশায় পূজার ছুটিতে বাড়ি আসার পথে গ্রামের রাস্তায় দস্যুতা : ২৪ ঘন্টায় ঘটনা শনাক্ত ও কুখ্যাত আন্তজেলা ডাকাত/দস্যু ০২ সদস্য গ্রেফতার পোরশায় নিতপুর ইউনিয়ন এ দূর্গা মন্দির পরিদর্শন করেন ১৬ বিজিবির অধিনায়ক আরিফুল ইসলাম মাসুম। দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁয় র‍্যালি ও আলোচনা সভা সাপাহারে মাধ্যমিক শিক্ষক কর্মচারী সমিতির নির্বাচন, সভাপতি রেজাউল,সাধারণ সম্পাদক আইনুল হক। পোরশায় বিজিবি কতৃক মাদক দ্রব্য হেরোইন উদ্ধার। https://www.facebook.com/share/p/1JAF5dLCK4/ মেসার্স মায়েরদোয়া ট্রেডার্স যোগাযোগ ০১৭৯০৯৭৯৩১১ পোরশায় শিশু অধিকার সপ্তাহ ২০২৬ উদযাপিত: বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। সাপাহারে জমজমাট গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাত খেলা অনুষ্ঠিত পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত,এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত

আমের রাজধানী নওগাঁর সাপাহারে পুলিশ কন্ট্রোল রুমের উদ্বোধন

  • প্রকাশের সময় : ১২:১৪ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
  • ২৬৩ পড়া হয়েছে

আমের বাণিজ্যিক রাজধানী সাপাহারে  পুলিশ কন্ট্রোল রুমের উদ্বোধন

(নওগাঁ) প্রতিনিধিঃ

আমের বাণিজ্যিক রাজধানী নওগাঁর সাাপাহারে আম মৌসুমকে কেন্দ্র করে মনিটরিং ও বাজার নিয়ন্ত্রণে পুলিশ কন্ট্রোল রুমের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার সন্দ্যায় ( ১৯ জুন) সাপাহার জিরো পয়েন্ট মুক্ত মঞ্চে আমের বাণিজ্যিক রাজধানী নওগাঁ জেলার অন্যতম বৃহৎ আমের আড়ত সাপাহার আমে বাজারে পুলিশ কন্ট্রোল রুমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার সাপাহার সার্কেল শ্যামলী রানী বর্মন,সাপাহার উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু,পরিবহন শ্রমিক সভাপতি জয়নাল আবেদীন,আম আড়ত সমবায় সমিতির সাধারন সম্পাদক ইমাম হোসেন রিফাত প্রমুখ

পরিদর্শনকালে পুলিশ সুপার স্থানীয় বিভিন্ন আমের আড়ত ঘুরে দেখেন এবং ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, প্রতারণা রোধ এবং নিরাপদ বাণিজ্যিক পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

তিনি আরো জানান, আমের মৌসুমে ব্যবসায়ী ও ক্রেতাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আমরা নাম বাজারে একটি অস্থায়ী কন্ট্রোল রুমের উদ্বোধন করেছি। পাশাপাশি জাল টাকা শনাক্তকরণের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আম বাজারে কোন হিজড়া বা টোকাই আম তুললে তাদের ধরে পুলিশে দিবেন, পুলিশ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

এ সময় স্থানীয় ব্যবসায়ী ও আড়তদাররা পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানান এবং নিরাপত্তা জোরদার হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।

জনপ্রিয়

পোরশায় পূজার ছুটিতে বাড়ি আসার পথে গ্রামের রাস্তায় দস্যুতা : ২৪ ঘন্টায় ঘটনা শনাক্ত ও কুখ্যাত আন্তজেলা ডাকাত/দস্যু ০২ সদস্য গ্রেফতার

আমের রাজধানী নওগাঁর সাপাহারে পুলিশ কন্ট্রোল রুমের উদ্বোধন

প্রকাশের সময় : ১২:১৪ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬