
সাপাহারে আদিবাসীদের উঠান বৈঠকে বিএনপি নেতৃবৃন্দ: মন্দির সংস্কারে দেড় লক্ষ টাকা অনুদান ঘোষণা
আবুযার গিফারী , সাপাহার: প্রতিনিধি :
সাপাহার উপজেলার ২নং গোয়ালা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বিরামপুর গ্রামে আদিবাসী সম্প্রদায়ের আয়োজনে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উক্ত বৈঠকে উপস্হিত ছিলেন ৪৬, নওগাঁ-১ আসনের জননেতা জনাব মো. মুস্তাফিজুর রহমান (এমপি)-এর একটি বিশেষ প্রতিনিধি দল। প্রতিনিধি দলের নেতৃবৃন্দ স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সুযোগ-সুবিধা ও সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন। এ সময় আদিবাসীদের ধর্মীয় উপাসনালয় (মন্দির) সংস্কারের জন্য তাৎক্ষণিকভাবে ১,৫০,০০০ (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকার অনুদান ঘোষণা করা হয়।উক্ত উঠান বৈঠকে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা বিএনপির
সাধারণ সম্পাদক
মো. সারোয়ার জাহান চৌধুরী (লাবু),
সাংগঠনিক সম্পাদক
মো. শফিকুল ইসলাম,
২নং গোয়ালা ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান পদপ্রার্থী
মো. মাহমুদুল হাসান,
২নং গোয়ালা ইউনিয়ন শাখা
যুবদলের সভাপতি মাহাতাব উদ্দিন
এবং সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম দুলাল।
এছাড়াও স্থানীয় ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী ও আদিবাসী সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আবুজার গিফারী 


















