, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পোরশায় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃওি বিতরণ। ঋণখেলাপী ও এমপিওভুক্ত শিক্ষকেরা স্হানীয় সরকার নির্বাচনে অংশগ্রহন করতে পারবেনা। ইসি : আখতার আহমেদ সাপাহারে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত। নিয়ামতপুরে গরুবোঝায় ভটভটি উল্টে নিহত ১, আহত ৫ নওগাঁয় ১৬ হাজারের বেশি ফেনসিডিল ধ্বংস, মাদকের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি। নওগাঁর সাপাহারে প্রদর্শনী মৎস্য চাষীদের মাঝে মাছের খাবার ও চারা বিতরন ইসিতে আয় ব্যয়ের হিসাব জমা দিলো বিএনপি সাপাহারে জমকালো ফাইনাল ফুটবল টূর্ণামেন্ট অনুষ্ঠিত পোরশায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে প্রাণ গেল তরুণের। পোরশায় বিএনপি নেতা মাইদুর খুনের মামলার আসামীদের চার্জশিট থেকে বাদ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ।

নওগাঁর পোরশায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন।

  • প্রকাশের সময় : ০৮:১১ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • ৭০ পড়া হয়েছে

পোরশায় উচ্ছ্বসিত পরিবেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

পোরশা নওগাঁ থেকে মোঃ কামরুজ্জামান সরকার বাবু:-

নওগাঁর পোরশায় বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।

​ রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাইয়ে এ ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম।

​ক্যাম্পেইন উদ্বোধনকালে ইউএনও রাকিবুল ইসলাম বলেন, “একটি সুস্থ ও সবল প্রজন্ম গঠনে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো অত্যন্ত জরুরি। এটি শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং অন্ধত্ব প্রতিরোধ করে। পোরশা উপজেলার একটি শিশুও যেন এই ক্যাম্পেইন থেকে বাদ না পড়ে, সে লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করার আহবান জানান ” তিনি অভিভাবকদের নিজ নিজ শিশুকে নিকটস্থ কেন্দ্রে নিয়ে এসে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য বলেন।

​এই ক্যাম্পেইনের আওতায় পোরশা উপজেলার ৬ থেকে ১১ মাস বয়সী সকল শিশুকে একটি করে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে একটি করে উচ্চ ক্ষমতাসম্পন্ন লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

​উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ,মোঃ কামাল উদ্দীন, প্রশাসনিক কর্মকর্তা স্বাস্থ্য সেবা বিভাগ বাংলাদেশ সচিবালয় মোঃ তাইজুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃইমামুল আরেফিন, উপজেলা ইপিআই টেকনিশিয়ান সাহাবুল আলম, অফিস সহকারী মোঃ শাহাদাত হোসেন, পোরশা উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মোস্তাকিন বিল্লাহ, সাধারণ সম্পাদক মোঃ আমির উদ্দিন বাবুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স ও মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীবৃন্দ।

​উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডের নির্ধারিত টিকাদান কেন্দ্রে সকাল থেকে বিকেল পর্যন্ত বিরতিহীনভাবে এই ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। দুর্গম এলাকার শিশুদের জন্যও বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।

জনপ্রিয়

পোরশায় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃওি বিতরণ।

নওগাঁর পোরশায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন।

প্রকাশের সময় : ০৮:১১ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬