সাপাহার প্রতিনিধি :
নওগাঁর সাপাহার উপজেলায় ইসমাইল হোসেন (৪৯) নামে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি নিখোঁজ হয়েছেন। গত ৩০ জুন সকাল সাড়ে ১০টার দিকে নিজ বাড়ি থেকে গোয়ালা বাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হওয়ার পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। এ ঘটনায় ইসমাইলের পরিবার সাপাহার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে। জিডি নম্বর ১৪৮৫ এবং জিডি ট্র্যাকিং নম্বর 3QIZ5G।।নিখোঁজ ইসমাইল হোসেন সাপাহার উপজেলার গোয়ালা ইউনিয়নের কৈবর্ত্যগ্রামের মৃত মুশলিম উদ্দীনের ছেলে। তিনি মানসিকভাবে অসুস্থ বলে পরিবার জানিয়েছে। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল কালো কোট, কালো টুপি, সাদা লুঙ্গি ও জলপাই রঙের স্যান্ডেল। ইসমাইলের পরিবারের পক্ষ থেকে সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে, কেউ যদি তার সন্ধান পেয়ে থাকেন বা কোথাও দেখতে পান, তাহলে অনুগ্রহ করে তার ছেলে জাহিদুল ইসলামের মোবাইল নম্বর ০১৩১৭-১০৩৯৯৫ অথবা ০১৭৭৯-২৪৫৭৪৪ (হোয়াটসঅ্যাপ)-এ দ্রুত যোগাযোগ করবেন। পরিবারের সদস্যরা ইসমাইলের দ্রুত ও নিরাপদ প্রত্যাবর্তনের জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন।





















