, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নিয়ামতপুরে গরুবোঝায় ভটভটি উল্টে নিহত ১, আহত ৫ নওগাঁয় ১৬ হাজারের বেশি ফেনসিডিল ধ্বংস, মাদকের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি। নওগাঁর সাপাহারে প্রদর্শনী মৎস্য চাষীদের মাঝে মাছের খাবার ও চারা বিতরন ইসিতে আয় ব্যয়ের হিসাব জমা দিলো বিএনপি সাপাহারে জমকালো ফাইনাল ফুটবল টূর্ণামেন্ট অনুষ্ঠিত পোরশায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে প্রাণ গেল তরুণের। পোরশায় বিএনপি নেতা মাইদুর খুনের মামলার আসামীদের চার্জশিট থেকে বাদ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ। সাপাহারে চেয়ারম্যান পদপ্রার্থী মাহমুদুল হাসানের উঠান বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ। আন্দোলন করে পরীক্ষা স্থগিত বা বিনা পরীক্ষায় পাশ এগুলো আমরা অ্যালাউ করবোনা : স্বরাষ্ট্র মন্ত্রী পোরশায় উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহিদ দিবস পালিত।

নোয়াখালীর চাটখিল উপজেলায় ৩ সন্তান রেখে মসজিদের মুয়াজ্জিনের সংগে কানাডা প্রবাসীর স্ত্রী উধাও।

  • প্রকাশের সময় : ০৯:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
  • ৮২ পড়া হয়েছে

৩ সন্তান রেখে মসজিদের মুয়াজ্জিনের সঙ্গে কানাডা প্রবাসীর স্ত্রী উধাও।

ভ্রাম্যমাণ প্রতিনিধি :

নোয়াখালীর চাটখিল উপজেলায় তিন সন্তানকে ফেলে রেখে নগদ টাকা, বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার এবং মালামাল নিয়ে এক প্রবাসীর স্ত্রী উধাও হওয়ার খবর পাওয়া গেছে। অভিযোগ উঠেছে, চাটখিল দক্ষিণ বাজারের একটি মসজিদের মুয়াজ্জিন মো. রিয়াজ হোসেনের (২৬) সাথে পরকীয়া প্রেমের টানে তিনি ঘর ছেড়েছেন।

এই ঘটনায় গত ২৮ জুন ২০২৬ তারিখে চাটখিল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী নারীর মা মোসা. নাজমা আক্তার (৬০)।

অভিযোগপত্র সূত্রে জানা গেছে, উপজেলার ৭নং হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের উত্তর নারায়ণপুর গ্রামের বাসিন্দা মো. আবু ইউসুফের মেয়ে নিশাত আক্তারের (৩০) স্বামী দীর্ঘদিন ধরে কানাডায় প্রবাসী। স্বামী বিদেশে থাকায় নিশাত তাঁর ৩ সন্তান নিয়ে উত্তর নারায়ণপুর গ্রামে মায়ের বাড়িতেই বসবাস করছিলেন।

অভিযোগে উল্লেখ করা হয়, চাটখিল দক্ষিণ বাজারস্থ নোমান হাসপাতালের পেছনের মিজি বাড়ী মসজিদের মুয়াজ্জিন এবং লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার করপাড়া গ্রামের বাসিন্দা মো. রিয়াজ হোসেন (২৬) চাটখিলে থাকার সুবাদে নিশাত আক্তারের সাথে গোপনে পরকীয়া সম্পর্ক গড়ে তোলেন।

এরই ধারাবাহিকতায়, গত ২৭ জুন ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ২:৩০ ঘটিকায় রিয়াজ হোসেন কৌশলে নিশাত আক্তারকে নিয়ে পালিয়ে যান। পালিয়ে যাওয়ার সময় নিশাত তাঁর ৩ সন্তানকে নানার বাড়িতে রেখে যান।

নাজমা আক্তার (মা) অভিযোগে দাবি করেন, ঘর ছাড়ার সময় নিশাত আক্তার ঘর থেকে নগদ ৯ লক্ষ ১০ হাজার টাকা এবং প্রায় ১৪ জোড়া কানের দুল, ৬টি আংটি, ১টি চেইন ও ২টি ব্রেসলেটসহ বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার নিয়ে যান। এছাড়া ঘর থেকে টিভি, হাঁড়ি-পাতিল, ফ্রিজে থাকা মাছ-মাংস এবং ২ লক্ষ টাকা মূল্যের ১টি স্কুটি (মোটরসাইকেল) সহ যাবতীয় মালামাল নিয়ে যান।

পরবর্তীতে প্রবাসীর স্ত্রীর শয়নকক্ষ তল্লাশি করে ১ নং ও ২ নং বিবাদীর একটি যৌথ বিবাহের হলফনামা (অ্যাফিডেভিট) উদ্ধার করা হয়।

নোয়াখালীর নোটারী পাবলিকের কার্যালয় থেকে সম্পাদিত ওই হলফনামা অনুযায়ী, তারা গত ০৪ মে ২০২৬ তারিখেই পূর্বের কাবিননামা বাতিল করে নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। বিয়ের বিষয়টি গোপন রেখে তারা পরিকল্পিতভাবে এই অর্থ ও অলঙ্কার হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করেন তিনি আরো বলেন, থানায় ৪ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে। পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয়

নিয়ামতপুরে গরুবোঝায় ভটভটি উল্টে নিহত ১, আহত ৫

নোয়াখালীর চাটখিল উপজেলায় ৩ সন্তান রেখে মসজিদের মুয়াজ্জিনের সংগে কানাডা প্রবাসীর স্ত্রী উধাও।

প্রকাশের সময় : ০৯:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬