
পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন।
পোরশা নওগাঁ থেকে মোঃ কামরুজ্জামান সরকার বাবু:-
নওগাঁর পোরশায় উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তর ও উপজেলা পল্লী উন্নয়ন অফিসের যৌথ আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন করা হয়েছে এ উপলক্ষে এক বিশাল Rally অনুষ্ঠিত হয় Rally টি পল্লী উন্নয়ন অফিসের সামনে থেকে বের হয়ে উপজেলার বিভিন্ন রাস্তা প্রদিক্ষণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় এর দপ্তরের সামনে এসে সমাপ্ত হয়। এতে নেতৃত্ব দেন প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম। এবারের প্রতিপাদ্য বিষয় উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ এর উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলা পরিষদের হলরুমে এতে সভাপতিত্ব এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পল্লী জিবিকায়ন কর্মকর্তা মোঃ মঞ্জুর মোর্শেদ, উপস্থিত ছিলেন পোরশা উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা, যুবদলের আহবায়ক মোঃ ইকবাল হাসান চৌধুরী, উপজেলা সমাজ সেবার সুপার ভাইজার মোঃ রেজাউল করিম শাহ্, সমবায় কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক, এল জি ই ডি কর্মকর্তা সুলতানুল ইমাম, এস আই মোঃ জিয়াউর রহমান, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আমিরউদ্দীন বাবু, সহ সংশ্লিষ্ট এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।




















