, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পোরশায় পূজার ছুটিতে বাড়ি আসার পথে গ্রামের রাস্তায় দস্যুতা : ২৪ ঘন্টায় ঘটনা শনাক্ত ও কুখ্যাত আন্তজেলা ডাকাত/দস্যু ০২ সদস্য গ্রেফতার পোরশায় নিতপুর ইউনিয়ন এ দূর্গা মন্দির পরিদর্শন করেন ১৬ বিজিবির অধিনায়ক আরিফুল ইসলাম মাসুম। দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁয় র‍্যালি ও আলোচনা সভা সাপাহারে মাধ্যমিক শিক্ষক কর্মচারী সমিতির নির্বাচন, সভাপতি রেজাউল,সাধারণ সম্পাদক আইনুল হক। পোরশায় বিজিবি কতৃক মাদক দ্রব্য হেরোইন উদ্ধার। https://www.facebook.com/share/p/1JAF5dLCK4/ মেসার্স মায়েরদোয়া ট্রেডার্স যোগাযোগ ০১৭৯০৯৭৯৩১১ পোরশায় শিশু অধিকার সপ্তাহ ২০২৬ উদযাপিত: বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। সাপাহারে জমজমাট গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাত খেলা অনুষ্ঠিত পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত,এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত

সাপাহারে পুবালী ব্যাংকের বাংলা কিউআর বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত।

  • প্রকাশের সময় : ০৬:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • ১৮১ পড়া হয়েছে

সাপাহারে পূবালী ব্যাংকের বাংলা কিউআর বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ “লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর সাপাহারে পূবালী ব্যাংক পিএলসি’র উদ্যোগে বাংলা কিউআর (Bangla QR) বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২ জুলাই) বেলা সাড়ে ১১টায় সাপাহার উপজেলা সদরের নিউ মার্কেটে পূবালী ব্যাংক পিএলসি সাপাহার শাখার আয়োজনে স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধিদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসি সাপাহার শাখার ব্যবস্থাপক মো. মেহেদী হাসান। তিনি বাংলা কিউআর ব্যবস্থার সুবিধা তুলে ধরে বলেন, বাংলা কিউআর (Bangla QR) ডিজিটাল লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও দ্রুত করেছে। ব্যবসায়ীরা এ সেবা গ্রহণ করলে নগদ অর্থ বহনের ঝুঁকি কমবে এবং আধুনিক ব্যাংকিং সেবার মাধ্যমে দ্রুত ও নির্বিঘ্নে লেনদেন সম্পন্ন করতে পারবেন।

তিনি আরও বলেন, আম মৌসুমকে সামনে রেখে সাপাহার শাখায় পর্যাপ্ত পরিমাণ নগদ অর্থের সরবরাহ নিশ্চিত করা হয়েছে। ফলে আম ব্যবসায়ীসহ অন্যান্য গ্রাহকরা তাদের প্রয়োজন ও চাহিদা অনুযায়ী সহজেই টাকা উত্তোলন করতে পারবেন।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও সাপাহার বণিক সমিতির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী বেনু, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম, আম আড়ৎ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক ইমাম হোসেন রিফাত, সাপাহার সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ওয়ালিউল ইসলাম নাইম, বিশিষ্ট ব্যবসায়ী শামীম আহমেদ, মতিউর রহমান, মজিবুর রহমানসহ স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় উপস্থিত ব্যবসায়ী প্রতিনিধিরা বলেন, প্রতি বছর আম মৌসুমে বিপুল পরিমাণ নগদ অর্থ উত্তোলনে নানা ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়। তবে পূবালী ব্যাংক প্রয়োজনীয় নগদ অর্থের সরবরাহ নিশ্চিত করায় এ মৌসুমে তারা স্বাচ্ছন্দ্যে লেনদেন করতে পারছেন এবং চাহিদা অনুযায়ী টাকা উত্তোলনের সুযোগ পাচ্ছেন।

বক্তারা ব্যবসায়ীদের বাংলা কিউআর ব্যবহারে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। তারা বলেন, ক্যাশলেস লেনদেনের প্রসার ঘটলে ব্যবসা-বাণিজ্যে স্বচ্ছতা, নিরাপত্তা ও গতি বৃদ্ধি পাবে এবং স্মার্ট ও আধুনিক অর্থনৈতিক ব্যবস্থার সঙ্গে দেশের ব্যবসায়ীরা আরও কার্যকরভাবে সম্পৃক্ত হতে পারবেন।

জনপ্রিয়

পোরশায় পূজার ছুটিতে বাড়ি আসার পথে গ্রামের রাস্তায় দস্যুতা : ২৪ ঘন্টায় ঘটনা শনাক্ত ও কুখ্যাত আন্তজেলা ডাকাত/দস্যু ০২ সদস্য গ্রেফতার

সাপাহারে পুবালী ব্যাংকের বাংলা কিউআর বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত।

প্রকাশের সময় : ০৬:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬