, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পোরশায় পূজার ছুটিতে বাড়ি আসার পথে গ্রামের রাস্তায় দস্যুতা : ২৪ ঘন্টায় ঘটনা শনাক্ত ও কুখ্যাত আন্তজেলা ডাকাত/দস্যু ০২ সদস্য গ্রেফতার পোরশায় নিতপুর ইউনিয়ন এ দূর্গা মন্দির পরিদর্শন করেন ১৬ বিজিবির অধিনায়ক আরিফুল ইসলাম মাসুম। দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁয় র‍্যালি ও আলোচনা সভা সাপাহারে মাধ্যমিক শিক্ষক কর্মচারী সমিতির নির্বাচন, সভাপতি রেজাউল,সাধারণ সম্পাদক আইনুল হক। পোরশায় বিজিবি কতৃক মাদক দ্রব্য হেরোইন উদ্ধার। https://www.facebook.com/share/p/1JAF5dLCK4/ মেসার্স মায়েরদোয়া ট্রেডার্স যোগাযোগ ০১৭৯০৯৭৯৩১১ পোরশায় শিশু অধিকার সপ্তাহ ২০২৬ উদযাপিত: বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। সাপাহারে জমজমাট গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাত খেলা অনুষ্ঠিত পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত,এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত

আন্দোলন করে পরীক্ষা স্থগিত বা বিনা পরীক্ষায় পাশ এগুলো আমরা অ্যালাউ করবোনা : স্বরাষ্ট্র মন্ত্রী

  • প্রকাশের সময় : ০৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ১৭৯ পড়া হয়েছে

আন্দোলন করে পরীক্ষা স্থগিত বা বিনা পরীক্ষায় পাশ এগুলো আমরা এলাউ করবোনা : স্বরাষ্ট্রমন্ত্রী

অফিস ডেস্ক :

আন্দোলনের মাধ্যমে এইচএসসি পরীক্ষা বাতিল বা অটোপাসের কোনো সুযোগ নেই বলে স্পষ্ট জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবি সরকার শুনতে প্রস্তুত থাকলেও পরীক্ষা নির্ধারিত সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হোক—সরকার তা চায় না। তবে আন্দোলনের মাধ্যমে এইচএসসি পরীক্ষা বাতিল কিংবা অটোপাস আদায়ের কোনো সুযোগ নেই।

তিনি জানান, নির্ধারিত সময়সূচি অনুযায়ী এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, আওয়ামী ফ্যাসিবাদের সময় ঢালাওভাবে জিপিএ ৫ এবং অটোপাশের অপসংস্কৃতি তৈরি হয়েছিলো। এমনকি ইন্টেরিমের সময় সচিবালয়ে ঢুকে পরিক্ষা স্থগিত, বিনা পরীক্ষায় পাশ; শিক্ষার মান ক্ষুণ্ণ হোক এরকম কোন কাজ আমরা অ্যালাউ করব না।

শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো গুজব বা উসকানিতে বিভ্রান্ত না হয়ে নিয়ম অনুযায়ী পরীক্ষায় অংশ নেওয়া উচিত। একই সঙ্গে তিনি অভিভাবকদেরও সন্তানদের পরীক্ষায় অংশগ্রহণে সহযোগিতা করার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ কারণে শিক্ষা পরিবেশে কোনো ধরনের বিশৃঙ্খলা বা নাশকতার চেষ্টা হলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে।

জনপ্রিয়

পোরশায় পূজার ছুটিতে বাড়ি আসার পথে গ্রামের রাস্তায় দস্যুতা : ২৪ ঘন্টায় ঘটনা শনাক্ত ও কুখ্যাত আন্তজেলা ডাকাত/দস্যু ০২ সদস্য গ্রেফতার

আন্দোলন করে পরীক্ষা স্থগিত বা বিনা পরীক্ষায় পাশ এগুলো আমরা অ্যালাউ করবোনা : স্বরাষ্ট্র মন্ত্রী

প্রকাশের সময় : ০৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬