, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সাপাহারে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত। নিয়ামতপুরে গরুবোঝায় ভটভটি উল্টে নিহত ১, আহত ৫ নওগাঁয় ১৬ হাজারের বেশি ফেনসিডিল ধ্বংস, মাদকের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি। নওগাঁর সাপাহারে প্রদর্শনী মৎস্য চাষীদের মাঝে মাছের খাবার ও চারা বিতরন ইসিতে আয় ব্যয়ের হিসাব জমা দিলো বিএনপি সাপাহারে জমকালো ফাইনাল ফুটবল টূর্ণামেন্ট অনুষ্ঠিত পোরশায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে প্রাণ গেল তরুণের। পোরশায় বিএনপি নেতা মাইদুর খুনের মামলার আসামীদের চার্জশিট থেকে বাদ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ। সাপাহারে চেয়ারম্যান পদপ্রার্থী মাহমুদুল হাসানের উঠান বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ। আন্দোলন করে পরীক্ষা স্থগিত বা বিনা পরীক্ষায় পাশ এগুলো আমরা অ্যালাউ করবোনা : স্বরাষ্ট্র মন্ত্রী

নিয়ামতপুরে গরুবোঝায় ভটভটি উল্টে নিহত ১, আহত ৫

নিয়ামতপুরে গরুবোঝাই ভটভটি উল্টে নি*হ*ত ১ আ*হ*ত ৫

জনি আহমেদ নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধি :

নওগাঁর নিয়ামতপুরে গরুবোঝাই একটি ভটভটি উল্টে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। দুর্ঘটনায় একই ভটভটিতে থাকা আরও ৫ গরু ব্যবসায়ী আহত হয়েছেন। আজ সোমবার (২০ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে গাবতলী-ছাতড়া সড়কের ঠকঠকি বাজার এলাকায় এ দু*র্ঘ*ট*না ঘটে।
নিহত গরু ব্যবসায়ীর নাম নুরোব আলী (৬০)। তিনি রাজশাহীর চারঘাট উপজেলার অনুকমপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। দুর্ঘটনায় আহত চারঘাট উপজেলার অনুকমপুর এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম (৬০) এবং মান্দা উপজেলার বড়বেলালদহ গ্রামের আইয়ুব আলীকে (৫২) মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত অন্য ৩জনকে দুর্ঘটনাস্থল থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ায় তাঁদের নাম ও পরিচয় জানা যায়নি।
চিকিৎসাধীন আইয়ুব আলী জানান, তাঁরা নিয়ামতপুর উপজেলার ছাতড়া হাট থেকে গরু কিনে একটি ভটভটিতে করে বাড়ি ফিরছিলেন। পথে ঠকঠকি বাজার এলাকায় একটি ট্রাককে সাইড দিতে গিয়ে ভটভটিটি রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। এতে ৬ গরু ব্যবসায়ী আহত হন।
গরু ব্যবসায়ী আবু ইউসুফ হেলাল বলেন, দুর্ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে ৩জনকে রাজশাহী মেডিকেল কলে হাসপাতাল ও ৩জনকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এদের মধ্যে নুরোব আলীকে মৃত ঘোষণা করেন জরুরি বিভাগের চিকিৎসক।
এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহত গরু ব্যবসায়ী নুরোব আলীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।#

জনপ্রিয়

সাপাহারে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত।

নিয়ামতপুরে গরুবোঝায় ভটভটি উল্টে নিহত ১, আহত ৫

প্রকাশের সময় : ০৮:১৭ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬