
পোরশায় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ
পোরশা( নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পোরশা উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বরাদ্দকৃত বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৬, নওগাঁ-১ আসনের মাননীয় সংসদ সদস্য মো: মোস্তাফিজুর রহমান।
এ সময় মশিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোজাহারুল হক শাহ শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দের পক্ষে মাননীয় সংসদ সদস্যের নিকট থেকে শিক্ষাবৃত্তি গ্রহণ করেন। পোরশা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাকিবুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পোরশা থানা অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় দলীয় নেতৃবৃন্দ, অভিভাবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।



















