, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পোরশায় পূজার ছুটিতে বাড়ি আসার পথে গ্রামের রাস্তায় দস্যুতা : ২৪ ঘন্টায় ঘটনা শনাক্ত ও কুখ্যাত আন্তজেলা ডাকাত/দস্যু ০২ সদস্য গ্রেফতার পোরশায় নিতপুর ইউনিয়ন এ দূর্গা মন্দির পরিদর্শন করেন ১৬ বিজিবির অধিনায়ক আরিফুল ইসলাম মাসুম। দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁয় র‍্যালি ও আলোচনা সভা সাপাহারে মাধ্যমিক শিক্ষক কর্মচারী সমিতির নির্বাচন, সভাপতি রেজাউল,সাধারণ সম্পাদক আইনুল হক। পোরশায় বিজিবি কতৃক মাদক দ্রব্য হেরোইন উদ্ধার। https://www.facebook.com/share/p/1JAF5dLCK4/ মেসার্স মায়েরদোয়া ট্রেডার্স যোগাযোগ ০১৭৯০৯৭৯৩১১ পোরশায় শিশু অধিকার সপ্তাহ ২০২৬ উদযাপিত: বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। সাপাহারে জমজমাট গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাত খেলা অনুষ্ঠিত পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত,এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত

সাপাহার সরকারি কলেজে রোভার স্কাউটস গ্রুপের বৃক্ষ রোপন অভিযান।

  • প্রকাশের সময় : ০৬:২০ অপরাহ্ন, রবিবার, ৩০ আগস্ট ২০২৬
  • ১১৬ পড়া হয়েছে

সাপাহার সরকারি কলেজে রোভার স্কাউটস গ্রুপের বৃক্ষরোপণ অভিযান

তারেক আজিজ  (নওগাঁ) প্রতিনিধি:

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে নওগাঁর সাপাহার সরকারি কলেজে রোভার স্কাউটস গ্রুপের বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩০ আগস্ট) দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বাংলাদেশ স্কাউটসের ঘোষিত বৃক্ষরোপণ সপ্তাহ পালন কর্মসূচির অংশ হিসেবে সাপাহার সরকারি কলেজ রোভার স্কাউটস গ্রুপের উদ্যোগে কলেজ চত্বরে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। এতে উদ্বোধক হিসেবে ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাঃ নাজির উদ্দিন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাপাহার সরকারি কলেজের উপাধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান, রোভার স্কাউট লিডার ও উদ্ভিদবিদ্যা বিভাগের প্রভাষক মো. ফিরোজ মাহমুদ, গণিত বিভাগের সহকারী অধ্যাপক ডি. এম. ফারুক রহমান দেওয়ান, ইংরেজি বিভাগের প্রভাষক রাজু কুমার সরকার, রসায়ন বিভাগের প্রভাষক এস. এম. সারোয়ার এবং গণিত বিভাগের প্রভাষক মো. আবু তারেক, কলেজ ছাত্রদলের সভাপতি ওলিউল ইসলাম নাইম। এছাড়া সাপাহার সরকারি কলেজ রোভার স্কাউটস গ্রুপের সদস্যরা এতে অংশ নেন।

এ সময় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বেশি করে গাছ লাগানোর পাশাপাশি রোপণ করা গাছের পরিচর্যা ও সংরক্ষণেও সবাইকে এগিয়ে আসতে হবে। শিক্ষার্থীদের এমন পরিবেশবান্ধব কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে তাদের মধ্যে প্রকৃতি ও পরিবেশের প্রতি দায়িত্ববোধ সৃষ্টি হবে বলেও তারা উল্লেখ করেন।

জনপ্রিয়

পোরশায় পূজার ছুটিতে বাড়ি আসার পথে গ্রামের রাস্তায় দস্যুতা : ২৪ ঘন্টায় ঘটনা শনাক্ত ও কুখ্যাত আন্তজেলা ডাকাত/দস্যু ০২ সদস্য গ্রেফতার

সাপাহার সরকারি কলেজে রোভার স্কাউটস গ্রুপের বৃক্ষ রোপন অভিযান।

প্রকাশের সময় : ০৬:২০ অপরাহ্ন, রবিবার, ৩০ আগস্ট ২০২৬