, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পোরশায় পূজার ছুটিতে বাড়ি আসার পথে গ্রামের রাস্তায় দস্যুতা : ২৪ ঘন্টায় ঘটনা শনাক্ত ও কুখ্যাত আন্তজেলা ডাকাত/দস্যু ০২ সদস্য গ্রেফতার পোরশায় নিতপুর ইউনিয়ন এ দূর্গা মন্দির পরিদর্শন করেন ১৬ বিজিবির অধিনায়ক আরিফুল ইসলাম মাসুম। দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁয় র‍্যালি ও আলোচনা সভা সাপাহারে মাধ্যমিক শিক্ষক কর্মচারী সমিতির নির্বাচন, সভাপতি রেজাউল,সাধারণ সম্পাদক আইনুল হক। পোরশায় বিজিবি কতৃক মাদক দ্রব্য হেরোইন উদ্ধার। https://www.facebook.com/share/p/1JAF5dLCK4/ মেসার্স মায়েরদোয়া ট্রেডার্স যোগাযোগ ০১৭৯০৯৭৯৩১১ পোরশায় শিশু অধিকার সপ্তাহ ২০২৬ উদযাপিত: বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। সাপাহারে জমজমাট গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাত খেলা অনুষ্ঠিত পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত,এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত

পোরশায় সাপের কামড়ে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু।

  • প্রকাশের সময় : ০৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ১০৩ পড়া হয়েছে

পোরশায় সাপের কামড়ে এক সপ্তম শ্রেণির ছাত্রে মৃত্যু

পোরশা প্রতিনিধি:-

নওগাঁর পোরশায় ঘুমের মধ্যে সাপের কামড়ে আবির ইসলাম রিয়ন (১২) নামের সপ্তম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার ঘাটনগর ইউনিয়নের নিসকিনপুর গ্রামে নিজ বাড়িতে এই অনাকাঙ্খিত ঘটনা ঘটে।

নিহত আবির ইসলাম (রিয়ন) ওই গ্রামের মো. রাসেল হোসেনের ছেলে। সে নিসকিনপুর উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয়দের ভাষ্য, আবির মেধাবী ও শান্ত স্বভাবের ছাত্র ছিল।

পরিবারিক সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে পরিবারের সদস্যদের সঙ্গে নিজ বাড়িতে ঘুমিয়ে ছিল আবির। এ সময় একটি সর্প তাকে কামড় দেয়। বিষয়টি টের পাওয়ার পর পরিবারের সদস্যরা প্রথমে স্থানীয় কবিরাজের মাধ্যমে চিকিৎসার চেষ্টা করেন। এতে অবস্থার উন্নতি না হওয়ায় দ্রুত তাকে মহাদেবপুর উপজেলা হাসপাতালে নেওয়া হয়।

পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য আবিরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আবিরের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে সহপাঠী, শিক্ষক ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। ছেলেকে হারিয়ে পরিবারে চলছে শোকের মাতম।

স্থানীয়রা জানান, প্রত্যন্ত এলাকায় সাপে কাটার পর দ্রুত হাসপাতালে নেওয়ার পরিবর্তে অনেক সময় কবিরাজ বা ওঝার শরণাপন্ন হওয়ার প্রবণতা রয়েছে। এতে চিকিৎসা পেতে দেরি হওয়ায় দুর্ঘটনার পরিণতি আরও ভয়াবহ হতে পারে। সাপে কাটলে দ্রুত হাসপাতালে নেওয়ার বিষয়ে জনসচেতনতা বাড়ানোর দাবি জানিয়েছেন তাঁরা।

জনপ্রিয়

পোরশায় পূজার ছুটিতে বাড়ি আসার পথে গ্রামের রাস্তায় দস্যুতা : ২৪ ঘন্টায় ঘটনা শনাক্ত ও কুখ্যাত আন্তজেলা ডাকাত/দস্যু ০২ সদস্য গ্রেফতার

পোরশায় সাপের কামড়ে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু।

প্রকাশের সময় : ০৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬