, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পোরশায় পূজার ছুটিতে বাড়ি আসার পথে গ্রামের রাস্তায় দস্যুতা : ২৪ ঘন্টায় ঘটনা শনাক্ত ও কুখ্যাত আন্তজেলা ডাকাত/দস্যু ০২ সদস্য গ্রেফতার পোরশায় নিতপুর ইউনিয়ন এ দূর্গা মন্দির পরিদর্শন করেন ১৬ বিজিবির অধিনায়ক আরিফুল ইসলাম মাসুম। দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁয় র‍্যালি ও আলোচনা সভা সাপাহারে মাধ্যমিক শিক্ষক কর্মচারী সমিতির নির্বাচন, সভাপতি রেজাউল,সাধারণ সম্পাদক আইনুল হক। পোরশায় বিজিবি কতৃক মাদক দ্রব্য হেরোইন উদ্ধার। https://www.facebook.com/share/p/1JAF5dLCK4/ মেসার্স মায়েরদোয়া ট্রেডার্স যোগাযোগ ০১৭৯০৯৭৯৩১১ পোরশায় শিশু অধিকার সপ্তাহ ২০২৬ উদযাপিত: বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। সাপাহারে জমজমাট গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাত খেলা অনুষ্ঠিত পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত,এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত

সাপাহার থানার নবাগত ওসি শাহীন রেজাকে ফুলেল শুভেচছায় বরণ।

ফুলেল শুভেচ্ছায় সাপাহার থানার নবাগত ওসি শাহীন রেজাকে বরণ

তারেক আজিজ
সাপাহার(নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর সাপাহার থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) শাহীন রেজাকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনায় বরণ করে নিয়েছেন স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও ছাত্র-জনতা।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে সাপাহার থানা কার্যালয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পক্ষ থেকে নবাগত ওসিকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ব্যক্তিরা তাঁকে স্বাগত জানিয়ে সাপাহার উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা এবং জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করার প্রত্যাশা ব্যক্ত করেন।
ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে নবাগত ওসি শাহীন রেজা উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সাপাহারবাসীর সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন, “আমাকে এখনো আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়নি। দায়িত্ব বুঝে পাওয়ার পর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নির্মূল, সন্ত্রাস ও বিভিন্ন ধরনের অপরাধ দমনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা হবে। এ জন্য আমি সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি।”

তিনি আরও বলেন, “পুলিশ জনগণের বন্ধু। সাধারণ মানুষ যাতে থানায় এসে নির্ভয়ে, হয়রানিমুক্ত ও দ্রুত সেবা নিতে পারেন, সে লক্ষ্যেই সাপাহার থানা পুলিশ কাজ করবে। জনগণের আস্থা অর্জনের পাশাপাশি অপরাধমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করা হবে।”

নবাগত ওসিকে স্বাগত জানাতে আয়োজিত এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সাপাহার থানার অন্যান্য পুলিশ কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি, ছাত্র-জনতা এবং বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
উপস্থিত ব্যক্তিরা আশা প্রকাশ করেন, নবাগত ওসি শাহীন রেজার নেতৃত্বে সাপাহার থানার পুলিশি সেবা আরও জনবান্ধব হবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার পাশাপাশি মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখবে পুলিশ।

জনপ্রিয়

পোরশায় পূজার ছুটিতে বাড়ি আসার পথে গ্রামের রাস্তায় দস্যুতা : ২৪ ঘন্টায় ঘটনা শনাক্ত ও কুখ্যাত আন্তজেলা ডাকাত/দস্যু ০২ সদস্য গ্রেফতার

সাপাহার থানার নবাগত ওসি শাহীন রেজাকে ফুলেল শুভেচছায় বরণ।

প্রকাশের সময় : ০৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬