, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পোরশায় পূজার ছুটিতে বাড়ি আসার পথে গ্রামের রাস্তায় দস্যুতা : ২৪ ঘন্টায় ঘটনা শনাক্ত ও কুখ্যাত আন্তজেলা ডাকাত/দস্যু ০২ সদস্য গ্রেফতার পোরশায় নিতপুর ইউনিয়ন এ দূর্গা মন্দির পরিদর্শন করেন ১৬ বিজিবির অধিনায়ক আরিফুল ইসলাম মাসুম। দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁয় র‍্যালি ও আলোচনা সভা সাপাহারে মাধ্যমিক শিক্ষক কর্মচারী সমিতির নির্বাচন, সভাপতি রেজাউল,সাধারণ সম্পাদক আইনুল হক। পোরশায় বিজিবি কতৃক মাদক দ্রব্য হেরোইন উদ্ধার। https://www.facebook.com/share/p/1JAF5dLCK4/ মেসার্স মায়েরদোয়া ট্রেডার্স যোগাযোগ ০১৭৯০৯৭৯৩১১ পোরশায় শিশু অধিকার সপ্তাহ ২০২৬ উদযাপিত: বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। সাপাহারে জমজমাট গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাত খেলা অনুষ্ঠিত পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত,এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত

পোরশায় সীমান্তে ট্যাপেন্ডাপল ট্যাবলেট সহ আটক ২।

  • প্রকাশের সময় : ০১:০২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • ৬৫ পড়া হয়েছে

পোরশা সীমান্তে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ২ চোরাকারবারী

​
নওগাঁর পোরশা সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই চোরাকারবারীকে আটক করেছে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)।

​শনিবার রাত সাড়ে ১০টায় পোরশা উপজেলার নিতপুর ইউনিয়নের কাটাপুকুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

​আটককৃতরা হলেন— নওগাঁর পোরশা উপজেলার নিতপুর ইউনিয়নের পশ্চিম হরিপুর গ্রামের মোঃ আতাউর ইসলামের ছেলে মোঃ মারুফ হোসেন (২২) এবং সাপাহার উপজেলার কালাইবাড়ী গ্রামের তরিকুল ইসলামের ছেলে মোঃ জাহিদুল ইসলাম।

​বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৬ বিজিবির অধীনস্থ নীতপুর বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ আব্দুল জাব্বারের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল কাটাপুকুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ১১৩ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ উল্লেখিত দুই চোরাকারবারীকে হাতেনাতে আটক করা হয়।

​আটককৃত আসামীদের বিরুদ্ধে পোরশা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জব্দকৃত মাদকসহ তাদের পুলিশের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

​এ বিষয়ে নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি জানান, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ পারাপার, গরু ও মাদক পাচারসহ যেকোনো ধরণের চোরাচালান প্রতিরোধে বিজিবির এই সর্বাত্মক অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয়

পোরশায় পূজার ছুটিতে বাড়ি আসার পথে গ্রামের রাস্তায় দস্যুতা : ২৪ ঘন্টায় ঘটনা শনাক্ত ও কুখ্যাত আন্তজেলা ডাকাত/দস্যু ০২ সদস্য গ্রেফতার

পোরশায় সীমান্তে ট্যাপেন্ডাপল ট্যাবলেট সহ আটক ২।

প্রকাশের সময় : ০১:০২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬