, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঋণখেলাপী ও এমপিওভুক্ত শিক্ষকেরা স্হানীয় সরকার নির্বাচনে অংশগ্রহন করতে পারবেনা। ইসি : আখতার আহমেদ সাপাহারে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত। নিয়ামতপুরে গরুবোঝায় ভটভটি উল্টে নিহত ১, আহত ৫ নওগাঁয় ১৬ হাজারের বেশি ফেনসিডিল ধ্বংস, মাদকের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি। নওগাঁর সাপাহারে প্রদর্শনী মৎস্য চাষীদের মাঝে মাছের খাবার ও চারা বিতরন ইসিতে আয় ব্যয়ের হিসাব জমা দিলো বিএনপি সাপাহারে জমকালো ফাইনাল ফুটবল টূর্ণামেন্ট অনুষ্ঠিত পোরশায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে প্রাণ গেল তরুণের। পোরশায় বিএনপি নেতা মাইদুর খুনের মামলার আসামীদের চার্জশিট থেকে বাদ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ। সাপাহারে চেয়ারম্যান পদপ্রার্থী মাহমুদুল হাসানের উঠান বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ।

ধামইরহাট সীমান্ত ইস্যুতে বিক্ষোভ : পুশইন আগ্রাসনেরপ্ প্রতিবাদে সমাবেশ।

  • প্রকাশের সময় : ০৭:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
  • ৭৫ পড়া হয়েছে

ধামইরহাটে সীমান্ত ইস্যুতে বিক্ষোভ: পুশইন ও আগ্রাসনের প্রতিবাদে সমাবেশ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর ধামইরহাট উপজেলায় সীমান্ত দিয়ে কথিত পুশইন, সীমান্ত হত্যা এবং বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে উদ্বেগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জুন) বিকেলে উপজেলার আমাইতাড়া বাজার এলাকা থেকে নওগাঁ জেলা ১১ দলীয় ঐক্যের উদ্যোগে এ কর্মসূচি শুরু হয়। পরে বিক্ষোভ মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. এনামুল হক। সভাপতিত্ব করেন নওগাঁ জেলা জামায়াতের আমির খন্দকার আব্দুর রাকিব।

এ সময় বক্তব্য দেন অধ্যাপক মহিউদ্দীন, অ্যাডভোকেট আ. স. ম. সায়েম, মারুফ আহমেদ, উপজেলা জামায়াত আমির কামরুজ্জামান জুয়েল, নওগাঁ জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক দেওয়ান মাহবুব সোহাগ, জেলা এলডিপির যুগ্ম আহ্বায়ক শাহান শাহ্ চিশতী এবং জেলা খেলাফত মজলিসের সভাপতি আব্দুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা অভিযোগ করেন, সীমান্ত এলাকায় বাংলাদেশি নাগরিকদের ওপর নির্যাতন, হত্যাকাণ্ড এবং জোরপূর্বক পুশইনের ঘটনা উদ্বেগজনক। তারা এসব ঘটনার অবসান, সীমান্তে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে স্থায়ী সমাধানের দাবি জানান।

সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং সীমান্তে নিরাপত্তা ও মানবাধিকার নিশ্চিত করার আহ্বান জানান।

জনপ্রিয়

ঋণখেলাপী ও এমপিওভুক্ত শিক্ষকেরা স্হানীয় সরকার নির্বাচনে অংশগ্রহন করতে পারবেনা। ইসি : আখতার আহমেদ

ধামইরহাট সীমান্ত ইস্যুতে বিক্ষোভ : পুশইন আগ্রাসনেরপ্ প্রতিবাদে সমাবেশ।

প্রকাশের সময় : ০৭:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬