, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঋণখেলাপী ও এমপিওভুক্ত শিক্ষকেরা স্হানীয় সরকার নির্বাচনে অংশগ্রহন করতে পারবেনা। ইসি : আখতার আহমেদ সাপাহারে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত। নিয়ামতপুরে গরুবোঝায় ভটভটি উল্টে নিহত ১, আহত ৫ নওগাঁয় ১৬ হাজারের বেশি ফেনসিডিল ধ্বংস, মাদকের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি। নওগাঁর সাপাহারে প্রদর্শনী মৎস্য চাষীদের মাঝে মাছের খাবার ও চারা বিতরন ইসিতে আয় ব্যয়ের হিসাব জমা দিলো বিএনপি সাপাহারে জমকালো ফাইনাল ফুটবল টূর্ণামেন্ট অনুষ্ঠিত পোরশায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে প্রাণ গেল তরুণের। পোরশায় বিএনপি নেতা মাইদুর খুনের মামলার আসামীদের চার্জশিট থেকে বাদ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ। সাপাহারে চেয়ারম্যান পদপ্রার্থী মাহমুদুল হাসানের উঠান বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ।

নওগাঁয় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রকাশ্য খুন হওয়া যুবক মাসুম বি্লাহ(২৮) হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন স্হানীয়রা।

নওগাঁয় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রকাশ্যে খুন হওয়া যুবক মাসুম বিল্লাহ (২৮) হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা।

সোমবার (১ জুন) বিকেল সাড়ে ৫টায় নওগাঁ ও জয়পুরহাট জেলার সীমানার মধ্যবর্তী তিলকপুর বাজার এলাকায় স্থানীয় গ্রামবাসীর ব্যানারে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে নিহতের স্বজনদের পাশাপাশি কয়েকশ নারী-পুরুষ অংশ নেন।
মানববন্ধন চলাকালে বিক্ষুব্ধ জনতা নওগাঁ-জয়পুরহাট আঞ্চলিক সড়কে অবস্থান নিয়ে দীর্ঘ সময় অবরোধ সৃষ্টি করেন। এতে সড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয় এবং দুর্ভোগে পড়েন যাত্রীরা।
কর্মসূচিতে বক্তব্য দেন নিহত মাসুমের মা রুমি আক্তার, বোন মাধুরি, স্থানীয় গ্রামবাসী এবং বিভিন্ন মানবাধিকার সংগঠনের কর্মীরা। বক্তারা অভিযোগ করেন, রাজনৈতিক প্রভাবের কারণে হত্যাকাণ্ডে জড়িত অনেকেই এখনও গ্রেফতারের বাইরে রয়েছে। তারা অবিলম্বে সকল আসামিকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
নিহতের মা রুমি আক্তার বলেন, “আমার ছেলেকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। এর আগেও আমাদের পরিবারের দুই সদস্যকে হত্যা করা হয়েছিল, কিন্তু সেসব ঘটনারও বিচার হয়নি। আমি চাই না আর কোনো মায়ের বুক এভাবে খালি হোক। আমার ছেলের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে ফাঁসির ব্যবস্থা করতে হবে।”
নিহতের বোন মাধুরি অভিযোগ করে বলেন, “মামলা দায়েরের পর থেকে আমাদের পরিবারকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। খুনিদের বিচার না হলে এ ধরনের ঘটনা ভবিষ্যতেও ঘটতে থাকবে। আমরা হত্যার সঙ্গে জড়িত সকলের সর্বোচ্চ শাস্তি চাই।”
এ বিষয়ে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা জানান, নিহত ও অভিযুক্তরা সবাই নওগাঁ সদর এলাকার বাসিন্দা। জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে নওগাঁ ও জয়পুরহাট জেলার সীমানা এলাকায় এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। নিহতের পরিবার ৮ থেকে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেছে।
তিনি আরও জানান, ঘটনার রাতেই একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। নওগাঁ সদর থানা পুলিশের সহযোগিতায় বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

জনপ্রিয়

ঋণখেলাপী ও এমপিওভুক্ত শিক্ষকেরা স্হানীয় সরকার নির্বাচনে অংশগ্রহন করতে পারবেনা। ইসি : আখতার আহমেদ

নওগাঁয় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রকাশ্য খুন হওয়া যুবক মাসুম বি্লাহ(২৮) হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন স্হানীয়রা।

প্রকাশের সময় : ১০:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬