, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নিয়ামতপুরে গরুবোঝায় ভটভটি উল্টে নিহত ১, আহত ৫ নওগাঁয় ১৬ হাজারের বেশি ফেনসিডিল ধ্বংস, মাদকের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি। নওগাঁর সাপাহারে প্রদর্শনী মৎস্য চাষীদের মাঝে মাছের খাবার ও চারা বিতরন ইসিতে আয় ব্যয়ের হিসাব জমা দিলো বিএনপি সাপাহারে জমকালো ফাইনাল ফুটবল টূর্ণামেন্ট অনুষ্ঠিত পোরশায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে প্রাণ গেল তরুণের। পোরশায় বিএনপি নেতা মাইদুর খুনের মামলার আসামীদের চার্জশিট থেকে বাদ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ। সাপাহারে চেয়ারম্যান পদপ্রার্থী মাহমুদুল হাসানের উঠান বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ। আন্দোলন করে পরীক্ষা স্থগিত বা বিনা পরীক্ষায় পাশ এগুলো আমরা অ্যালাউ করবোনা : স্বরাষ্ট্র মন্ত্রী পোরশায় উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহিদ দিবস পালিত।

নওগাঁর পোরশায় পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ, ক্ষতি প্রায় ১ লাখ ৯০ হাজার

  • প্রকাশের সময় : ০৭:১৬ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
  • ১৩২ পড়া হয়েছে

পোরশার হরিপুরে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ, ক্ষতি প্রায় ১ লাখ ৯০ হাজার টাকা

পোরশা (নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর পোরশা উপজেলার গাঙ্গুরিয়া ইউনিয়নের হরিপুর গ্রামে একটি পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত মৎস্যচাষী প্রায় ১ লাখ ৯০ হাজার টাকার ক্ষতির দাবি করেছেন।

ক্ষতিগ্রস্ত মৎস্যচাষী উপজেলার যুগিডাঙ্গা গ্রামের মনিরুল ইসলাম জানান, গত ৯ জুন দিবাগত রাতে দুর্বৃত্তরা শত্রুতাবশত বা ক্ষতি সাধনের উদ্দেশ্যে তার লিজকৃত পুকুরে ক্ষতিকর কীটনাশক প্রয়োগ করে। পরদিন সকালে পুকুরে গিয়ে তিনি বিপুল পরিমাণ মাছ মরে পানিতে ভাসতে দেখেন।

তিনি আরও জানান, পুকুরটিতে প্রায় ২০ মন বিভিন্ন প্রজাতির মাছ ছিল। বিষক্রিয়ার ফলে অধিকাংশ মাছ মারা যাওয়ায় তার প্রায় ১ লাখ ৯০ হাজার টাকার আর্থিক ক্ষতি হয়েছে।

এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে মনিরুল ইসলাম দোষীদের দ্রুত শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

স্থানীয়রা জানান, এ ধরনের ঘটনা শুধু একজন মৎস্যমাচাষীরই নয়, এলাকার মৎস্য খাতের জন্যও বড় ধরনের ক্ষতির কারণ। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

জনপ্রিয়

নিয়ামতপুরে গরুবোঝায় ভটভটি উল্টে নিহত ১, আহত ৫

নওগাঁর পোরশায় পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ, ক্ষতি প্রায় ১ লাখ ৯০ হাজার

প্রকাশের সময় : ০৭:১৬ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬