, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঋণখেলাপী ও এমপিওভুক্ত শিক্ষকেরা স্হানীয় সরকার নির্বাচনে অংশগ্রহন করতে পারবেনা। ইসি : আখতার আহমেদ সাপাহারে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত। নিয়ামতপুরে গরুবোঝায় ভটভটি উল্টে নিহত ১, আহত ৫ নওগাঁয় ১৬ হাজারের বেশি ফেনসিডিল ধ্বংস, মাদকের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি। নওগাঁর সাপাহারে প্রদর্শনী মৎস্য চাষীদের মাঝে মাছের খাবার ও চারা বিতরন ইসিতে আয় ব্যয়ের হিসাব জমা দিলো বিএনপি সাপাহারে জমকালো ফাইনাল ফুটবল টূর্ণামেন্ট অনুষ্ঠিত পোরশায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে প্রাণ গেল তরুণের। পোরশায় বিএনপি নেতা মাইদুর খুনের মামলার আসামীদের চার্জশিট থেকে বাদ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ। সাপাহারে চেয়ারম্যান পদপ্রার্থী মাহমুদুল হাসানের উঠান বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ।

নওগাঁর ৪৯ টি পরীক্ষা কেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে জেলা পুলিশ।

  • প্রকাশের সময় : ১০:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ৫১ পড়া হয়েছে

২০২৬ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা উপলক্ষে নওগাঁ জেলার ৪৯টি পরীক্ষা কেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে জেলা পুলিশ। বৃহস্পতিবার (২ জুলাই) থেকে শুরু হওয়া এ পরীক্ষাকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েনের পাশাপাশি বডি-ওয়ার্ন ক্যামেরার ব্যবস্থাও রাখা হয়েছে।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষা চলাকালে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তা বডি-ওয়ার্ন ক্যামেরায় ধারণ করা হবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যেকোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

পরীক্ষার প্রথম দিন নওগাঁ সরকারি কলেজ কেন্দ্র পরিদর্শন করেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। এ সময় তিনি কেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ও পরীক্ষার পরিবেশ পর্যবেক্ষণ করেন এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

পুলিশ সুপার পরীক্ষা চলাকালীন সময়ে সুষ্ঠু ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশ বজায় রাখতে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

জনপ্রিয়

ঋণখেলাপী ও এমপিওভুক্ত শিক্ষকেরা স্হানীয় সরকার নির্বাচনে অংশগ্রহন করতে পারবেনা। ইসি : আখতার আহমেদ

নওগাঁর ৪৯ টি পরীক্ষা কেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে জেলা পুলিশ।

প্রকাশের সময় : ১০:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬