, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পোরশায় পূজার ছুটিতে বাড়ি আসার পথে গ্রামের রাস্তায় দস্যুতা : ২৪ ঘন্টায় ঘটনা শনাক্ত ও কুখ্যাত আন্তজেলা ডাকাত/দস্যু ০২ সদস্য গ্রেফতার পোরশায় নিতপুর ইউনিয়ন এ দূর্গা মন্দির পরিদর্শন করেন ১৬ বিজিবির অধিনায়ক আরিফুল ইসলাম মাসুম। দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁয় র‍্যালি ও আলোচনা সভা সাপাহারে মাধ্যমিক শিক্ষক কর্মচারী সমিতির নির্বাচন, সভাপতি রেজাউল,সাধারণ সম্পাদক আইনুল হক। পোরশায় বিজিবি কতৃক মাদক দ্রব্য হেরোইন উদ্ধার। https://www.facebook.com/share/p/1JAF5dLCK4/ মেসার্স মায়েরদোয়া ট্রেডার্স যোগাযোগ ০১৭৯০৯৭৯৩১১ পোরশায় শিশু অধিকার সপ্তাহ ২০২৬ উদযাপিত: বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। সাপাহারে জমজমাট গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাত খেলা অনুষ্ঠিত পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত,এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত

নিয়ামতপুরে বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির আর নেই।

  • প্রকাশের সময় : ০৯:১৩ অপরাহ্ন, সোমবার, ১৭ আগস্ট ২০২৬
  • ১১৫ পড়া হয়েছে

নিয়ামতপুরে বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির আর নেই

তৈয়বুর বহমান নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর নিয়ামতপুরে হুমায়ুন কবির নামে মুক্তিযোদ্ধার শারীরিক অসুস্থতার কারনে মৃত্যু হয়েছে।

আজ সোমবার(১৭ আগস্ট) উপজেলার চন্দননগর ইউনিয়নের ছাতড়া এলাকায় নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। বীর মুক্তিযোদ্ধা হুমায়ন কবির ওই এলাকার মৃত মোসলেম উদ্দিনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সপ্তাহ খানেক আগে হৃদরোগে আক্রান্ত হোন তিনি। পরিবারের সদস্যদরা উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। চিকিৎসা শেষে দুইদিন পূর্বে তাঁকে নিজ বাসায় নিয়ে আসেন। আজ দুপুর ২টার পর মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।
তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মুক্তিযোদ্ধা হুমায়ুন কবিরের ছেলে অবসরপ্রাপ্ত সেনা সদস্য জিয়াউল হক। তিনি বলেন, তাঁর বাবার বয়স হয়েছিল ও অসুস্থ ছিলেন। রাজশাহী মেডিকেলে চিকিৎসা করানোর পর বাসায় নিয়ে আসা হয়েছিল। আজ দুপুরে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
তিনি আরও বলেন, ১৯৭১ সালে আমার বাবা ৭ নং সেক্টরে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর এর অধীনে মুক্তিযুদ্ধ করেছেন।
তাঁর মৃত্যুতে পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা জানানোর নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান তাঁর বাসভবনে উপস্থিত হোন এবং শোক প্রকাশ করেন। পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা জানান।
উল্লেখ্য, আগামীকাল মঙ্গলবার দুপুর ২ টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
# ১৭ আগস্ট ২০২৬ ইং#

জনপ্রিয়

পোরশায় পূজার ছুটিতে বাড়ি আসার পথে গ্রামের রাস্তায় দস্যুতা : ২৪ ঘন্টায় ঘটনা শনাক্ত ও কুখ্যাত আন্তজেলা ডাকাত/দস্যু ০২ সদস্য গ্রেফতার

নিয়ামতপুরে বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির আর নেই।

প্রকাশের সময় : ০৯:১৩ অপরাহ্ন, সোমবার, ১৭ আগস্ট ২০২৬