
পত্নীতলায় যুবক নিখোঁজের ঘটনায় থানায় জিডি
(নওগাঁ) প্রতিনিধি
, নওগাঁর
পত্নীতলা উপজেলার দিবর উত্তর পাড়া গ্রামের এক যুবক নিখোঁজ হয়েছেন। নিখোঁজ ব্যক্তির নাম মোঃ রবিউল ইসলাম (২৮)।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ০১ জুন ২০২৬ ইং তারিখে আনুমানিক বিকাল ২টার দিকে তিনি শ্বশুর বাড়িতে যাওয়ার কথা বলে নিজ বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে শেষ পর্যন্ত পত্নীতলা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।জিডি নম্বর: ৪৯৩,তারিখ: ১০ জুন ২০২৬ ইং
নিখোঁজ ব্যক্তির পরিচয়:
নাম: মোঃ রবিউল ইসলাম (২৮)
পিতা: আব্দুল মালেক
জাতীয় পরিচয়পত্র নং-১৪৭৫৭১৯১৪০, ঠিকানা: গ্রাম: দিবর উত্তর পাড়া, পোস্ট: বাঁকরইল, থানা: পত্নীতলা, জেলা: নওগাঁ। শারীরিক বর্ণনা: গায়ের রং: শ্যামলা উচ্চতা: আনুমানিক ৪ ফুট ৬ ইঞ্চি
নিখোঁজ হওয়ার সময় পরনে ছিল কালো পাঞ্জাবি। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি কোনো সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন বা কোনো তথ্য জেনে থাকেন, তাহলে দ্রুত নিচের নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।
যোগাযোগ:
আব্দুল মালেক
পিতা ০১৭৮২-৯২৫৬৪৪
ভাই: ০১৭২৮-২৯১৩৯৮




















