, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নিয়ামতপুরে গরুবোঝায় ভটভটি উল্টে নিহত ১, আহত ৫ নওগাঁয় ১৬ হাজারের বেশি ফেনসিডিল ধ্বংস, মাদকের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি। নওগাঁর সাপাহারে প্রদর্শনী মৎস্য চাষীদের মাঝে মাছের খাবার ও চারা বিতরন ইসিতে আয় ব্যয়ের হিসাব জমা দিলো বিএনপি সাপাহারে জমকালো ফাইনাল ফুটবল টূর্ণামেন্ট অনুষ্ঠিত পোরশায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে প্রাণ গেল তরুণের। পোরশায় বিএনপি নেতা মাইদুর খুনের মামলার আসামীদের চার্জশিট থেকে বাদ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ। সাপাহারে চেয়ারম্যান পদপ্রার্থী মাহমুদুল হাসানের উঠান বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ। আন্দোলন করে পরীক্ষা স্থগিত বা বিনা পরীক্ষায় পাশ এগুলো আমরা অ্যালাউ করবোনা : স্বরাষ্ট্র মন্ত্রী পোরশায় উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহিদ দিবস পালিত।

পুশ ইন চেস্টা ব্যর্থ, ১৯ ঘন্টা পর ১৭ জন নারী পুরুষ ও শিশু কে ফেরত নিল ভারতীয় বিএসএফ

  • প্রকাশের সময় : ১২:৫৪ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
  • ১০৭ পড়া হয়েছে

কলমুডাঙ্গা সীমান্তে পুশইন ঘিরে উত্তেজনা, সতর্ক অবস্থানে বিজিবি

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার উপজেলার কলমুডাঙ্গা সীমান্তে নারী, পুরুষ ও শিশুসহ মোট ১৭ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা ঘিরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে বর্তমানে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) মুখোমুখি অবস্থানে রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৪ জুন) দিবাগত গভীর রাতে উপজেলার কলমুডাঙ্গা সীমান্তের ২৩৭ নম্বর মেইন পিলার সংলগ্ন চকচকি (বিল) এলাকা দিয়ে বিএসএফ সদস্যরা ১৭ জন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে প্রবেশ করায়। পরে তারা সীমান্তবর্তী বোরো ধানক্ষেতের ভেতর দিয়ে প্রায় সাত কিলোমিটার পথ অতিক্রম করে শুক্রবার (৫ জুন) ভোরে কলমুডাঙ্গা চৌমুহনী বাজার এলাকায় এসে অবস্থান নেয়।

ভোরে স্থানীয়রা সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে তাদের জিজ্ঞাসাবাদ করলে পুশইনের বিষয়টি প্রকাশ পায়। পরে বিষয়টি দ্রুত জানানো হলে সীমান্তের দায়িত্বে থাকা বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ওই ১৭ জনকে হেফাজতে নেয়।

পরবর্তীতে বিজিবি তাদেরকে ২৩৭ নম্বর পিলার সংলগ্ন সীমান্ত এলাকায় নিয়ে গিয়ে ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর উদ্যোগ নিলে বিএসএফ সদস্যরা বাধা দেয় বলে জানা গেছে। এ ঘটনায় উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা মুখোমুখি অবস্থান নেয়, ফলে সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়।

নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) সূত্রে জানা গেছে, ঘটনার পরপরই সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বর্তমানে পুশইনের শিকার ১৭ জনকে পুনরায় ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

জনপ্রিয়

নিয়ামতপুরে গরুবোঝায় ভটভটি উল্টে নিহত ১, আহত ৫

পুশ ইন চেস্টা ব্যর্থ, ১৯ ঘন্টা পর ১৭ জন নারী পুরুষ ও শিশু কে ফেরত নিল ভারতীয় বিএসএফ

প্রকাশের সময় : ১২:৫৪ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬