, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পোরশায় উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তরের আয়োজনে৫৭ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত। পোরশায় মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম অপরাধ রোধে সুপারের সচেতনতামূলক সভা। সাপাহারে আমগাছে ঝুলন্ত গ্রামপুলিশের মরদেহ উদ্ধার। সাপাহারে দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত। পোরশায় উৎসব মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাহমুদুল হাসানের শুভেচ্ছা বার্তা। পোরশায় সাপের কামড়ে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু। সাপাহারে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত । পোরশায় নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিওিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত। সাপাহার সরকারি কলেজে ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখতে ছাএদলের অস্হায়ী ডাস্টবিন স্হাপন।।

পোরশায় মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম অপরাধ রোধে সুপারের সচেতনতামূলক সভা।

  • প্রকাশের সময় : ০৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ২০ পড়া হয়েছে

পোরশায় মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম রোধে পুলিশ সুপারের সচেতনতামূলক সভা

​পোরশা (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর পোরশায় শিক্ষার্থীদের মাঝে মাদক, বাল্যবিবাহ এবং সাইবার ক্রাইম প্রতিরোধে এক বিশেষ সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

​মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় পোরশা থানা ও জেলা পুলিশের আয়োজনে মুশিদপুর দ্বিমুখী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আল-মামুন সভাপতিত্ব করেন।

​উক্ত আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম।
​প্রধান আলোচকের বক্তব্যে পুলিশ সুপার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে।” দেশীয় মাদকের ক্ষতিকর দিক তুলে ধরে তিনি সবাইকে সচেতন থাকার আহ্বান জানান। একই সাথে ফেসবুক বা ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে সাইবার অপরাধ থেকে সতর্ক থাকা এবং বাল্যবিবাহ রোধে শিক্ষার্থীদের নিজেদের পাশাপাশি পরিবার ও সমাজকে সচেতন করার পরমর্শ দেন।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার সার্কেলের সহকারী পুলিশ সুপার শ্যামলী রানী বর্মন, সহকারী পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান এবং পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান। বক্তারা সাইবার জগতে নিরাপদ থাকা এবং মাদকমুক্ত সুস্থ জীবনের গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

​সভাপতির বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আল-মামুন শিক্ষার্থীদের জন্য এ ধরনের জীবনমুখী ও সচেতনতামূলক উদ্যোগ গ্রহণ করায় পোরশা থানা ও জেলা পুলিশ প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

​উক্ত আলোচনা সভায় মুশিদপুর দ্বিমুখী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পোরশায় উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তরের আয়োজনে৫৭ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত।

পোরশায় মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম অপরাধ রোধে সুপারের সচেতনতামূলক সভা।

প্রকাশের সময় : ০৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬