
পোরশা সরকারি কলেজের শিক্ষার মান উন্নয়ন হলেও মান উন্নয়ন হয়নি প্রতিষ্ঠানের।
Kamruzzaman sarker
পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
– নওগাঁর পোরশা উপজেলার ২ নং তেতুলিয়া ইউনিয়নে অবস্থিত পোরশা সরকারি কলেজটি স্থাপিত হয়েছিলো তৎকালীন পাকিস্তান আমলে অর্থাৎ ১৯৬৯ সালে স্থানীয় প্রভাবশালী জমিদার মোঃ জিল্লুর রহমান শাহ্ চৌধুরী এবং কিছু শিক্ষা অনুরাগী চৌধুরীদের ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে। এই প্রতিষ্ঠানটি নির্মিত হওয়ার কারণে পোরশার প্রতিটি গ্রামে গঞ্জে শিক্ষার আলো ছড়িয়ে পড়েছিলো। উপকৃত হয়েছে এলাকার অসহায় মানুষের সন্তানেরা। এই প্রতিষ্ঠান থেকে লেখা পড়া করে আজকে সরকারের বিভিন্ন পদে থেকে অনেক শিক্ষার্থীরা মানুষের সেবা করছে। উল্লেখ্য,পরিতাপের বিষয় কলেজের পরিবেশগত পরিবর্তন আজও হয়নি। নিরন্তর মাঠে দেখা যায় গরুছাগলের ভিড়। প্রাচীর গুলো অরক্ষিত পুরাতন। এককথায় প্রতিষ্ঠানটির বর্তমান অবস্থা খিদির বিদির। প্রতিষ্ঠানটির টেকসই ভাবে পরিচালনা করতে হলে থাকতে হবে দক্ষ কমিটি তা না হলে পরিবেশ গত পাঠগত উন্নয়ন সম্ভবপর নয়। থাকতে হবে বি সি এস শিক্ষা ক্যাডারের একজন অধ্যক্ষ। এই মাত্র একটি চিঠি এসেছে কলেজের উন্নয়ন বাবত সরকারের পক্ষ থেকে অর্ধ কোটি টাকা বরাদ্দ সন্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম স্যার ফেসবুকে জানিয়ে দিয়েছেন আল্লাহর রহমতে এবার দেখা যাক এবার প্রতিষ্ঠানের টেকসই কাজ হয় কিনা। ইনশাআল্লাহ উন্নয়ন হবে যদি স্যার গুরুত্ব সহকারে দেখেন।




















