, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঋণখেলাপী ও এমপিওভুক্ত শিক্ষকেরা স্হানীয় সরকার নির্বাচনে অংশগ্রহন করতে পারবেনা। ইসি : আখতার আহমেদ সাপাহারে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত। নিয়ামতপুরে গরুবোঝায় ভটভটি উল্টে নিহত ১, আহত ৫ নওগাঁয় ১৬ হাজারের বেশি ফেনসিডিল ধ্বংস, মাদকের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি। নওগাঁর সাপাহারে প্রদর্শনী মৎস্য চাষীদের মাঝে মাছের খাবার ও চারা বিতরন ইসিতে আয় ব্যয়ের হিসাব জমা দিলো বিএনপি সাপাহারে জমকালো ফাইনাল ফুটবল টূর্ণামেন্ট অনুষ্ঠিত পোরশায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে প্রাণ গেল তরুণের। পোরশায় বিএনপি নেতা মাইদুর খুনের মামলার আসামীদের চার্জশিট থেকে বাদ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ। সাপাহারে চেয়ারম্যান পদপ্রার্থী মাহমুদুল হাসানের উঠান বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ।

বিজিবির উদ্যোগে ফ্রি ল্যান্সিং প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

  • প্রকাশের সময় : ১০:২৯ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
  • ১১২ পড়া হয়েছে

বিজিবির উদ্যোগে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

মাদকমুক্ত সীমান্ত গড়তে, যুব সমাজের কর্মসংস্থান বাড়াতে এবং সীমান্ত এলাকার আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে ফ্রিল্যান্সিং ও কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত তরুণ-তরুণীদের মাঝে সনদপত্র বিতরণ এবং উদ্বুদ্ধকরণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ জুন) সীমান্তবর্তী কড়িয়া বিওপিতে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল—‘মাদকমুক্ত সীমান্ত এবং আর্থ-সামাজিক উন্নয়নে বিজিবি’।

পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. আ. ন. ম. বজলুর রশীদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল সৈয়দ কামাল হোসেন, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, আনসার ও ভিডিপি রাজশাহী রেঞ্জের উপমহাপরিচালক শফিকুল ইসলাম, জয়পুরহাটের জেলা প্রশাসক আল মামুন মিয়া এবং পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন।

অনুষ্ঠানে কড়িয়া ও ভূটিয়াপাড়া বিওপির আওতায় পরিচালিত ‘সীমান্ত ফ্রিল্যান্সিং অ্যান্ড কম্পিউটার প্রশিক্ষণ সেন্টার’ থেকে সফলভাবে কোর্স সম্পন্ন করা ১০৫ জন শিক্ষিত বেকার যুবক-যুবতীর হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ বলেন, সীমান্ত রক্ষার পাশাপাশি তথ্যপ্রযুক্তিনির্ভর প্রশিক্ষণের মাধ্যমে যুবসমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করার যে উদ্যোগ বিজিবি নিয়েছে, তা অত্যন্ত প্রশংসনীয়।

সভাপতির বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল মো. আব্দুল্লাহ আল মামুন জানান, ২০২৪ সালের আগস্টে চালু হওয়া দুটি প্রশিক্ষণকেন্দ্র থেকে ইতোমধ্যে ১০৫ জন প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।

জনপ্রিয়

ঋণখেলাপী ও এমপিওভুক্ত শিক্ষকেরা স্হানীয় সরকার নির্বাচনে অংশগ্রহন করতে পারবেনা। ইসি : আখতার আহমেদ

বিজিবির উদ্যোগে ফ্রি ল্যান্সিং প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

প্রকাশের সময় : ১০:২৯ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬