, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঋণখেলাপী ও এমপিওভুক্ত শিক্ষকেরা স্হানীয় সরকার নির্বাচনে অংশগ্রহন করতে পারবেনা। ইসি : আখতার আহমেদ সাপাহারে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত। নিয়ামতপুরে গরুবোঝায় ভটভটি উল্টে নিহত ১, আহত ৫ নওগাঁয় ১৬ হাজারের বেশি ফেনসিডিল ধ্বংস, মাদকের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি। নওগাঁর সাপাহারে প্রদর্শনী মৎস্য চাষীদের মাঝে মাছের খাবার ও চারা বিতরন ইসিতে আয় ব্যয়ের হিসাব জমা দিলো বিএনপি সাপাহারে জমকালো ফাইনাল ফুটবল টূর্ণামেন্ট অনুষ্ঠিত পোরশায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে প্রাণ গেল তরুণের। পোরশায় বিএনপি নেতা মাইদুর খুনের মামলার আসামীদের চার্জশিট থেকে বাদ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ। সাপাহারে চেয়ারম্যান পদপ্রার্থী মাহমুদুল হাসানের উঠান বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ।

ব্রেন টিউমারে আক্রান্ত সায়েমার জীবন বাঁচাতে জরুরি সাহায্যের আবেদন

  • প্রকাশের সময় : ০৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • ৯৮ পড়া হয়েছে

ব্রেইন টিউমারে আক্রান্ত সায়েমার জীবন বাঁচাতে জরুরি সাহায্যের আবেদন

নওগাঁ জেলার সাপাহার উপজেলার হরিপুর গ্রামের বাসিন্দা দুরুল হুদা ও মরিয়ম বেগমের ১২ বছর বয়সী কন্যা সায়েমা দীর্ঘ প্রায় চার বছর ধরে ব্রেইন টিউমারে আক্রান্ত। অসুস্থতার কারণে সে ইতোমধ্যে দুই চোখের দৃষ্টিশক্তি হারিয়েছে।

অর্থাভাবে তার পরিবার প্রয়োজনীয় চিকিৎসা ও অপারেশনের ব্যবস্থা করতে পারছে না। বর্তমানে সায়েমার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।

সে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে না এবং ঘরের মধ্যেই দিন কাটাতে বাধ্য হচ্ছে। খাওয়া-দাওয়া থেকে শুরু করে দৈনন্দিন সব কাজেই তাকে অন্যের সহায়তার ওপর নির্ভর করতে হচ্ছে।

অসহায় পরিবারটি মেয়ের চিকিৎসার ব্যয় বহন করতে সম্পূর্ণ অক্ষম। এ অবস্থায় সায়েমার জীবন রক্ষায় জরুরি অপারেশন ও চিকিৎসার জন্য সমাজের বিত্তবান ব্যক্তি, মানবিক সংগঠন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন তার বাবা-মা দুরুল হোদা ও মরিয়ম বেগম।

তারা বিশেষভাবে নওগাঁ-৪৬-১ আসনের সংসদ সদস্য জনাব মোস্তাফিজুর রহমানের সুদৃষ্টি ও সহযোগিতা প্রত্যাশা করেছেন, যাতে সায়েমার চিকিৎসার ব্যবস্থা করা সম্ভব হয়।

সবার আন্তরিক সহযোগিতা ও দোয়া সায়েমার জীবন বাঁচাতে সহায়ক হতে পারে।

সাহায্য পাঠাতে পারেন
01305191709
বিকাশ ও নগদ

জনপ্রিয়

ঋণখেলাপী ও এমপিওভুক্ত শিক্ষকেরা স্হানীয় সরকার নির্বাচনে অংশগ্রহন করতে পারবেনা। ইসি : আখতার আহমেদ

ব্রেন টিউমারে আক্রান্ত সায়েমার জীবন বাঁচাতে জরুরি সাহায্যের আবেদন

প্রকাশের সময় : ০৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬