, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঋণখেলাপী ও এমপিওভুক্ত শিক্ষকেরা স্হানীয় সরকার নির্বাচনে অংশগ্রহন করতে পারবেনা। ইসি : আখতার আহমেদ সাপাহারে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত। নিয়ামতপুরে গরুবোঝায় ভটভটি উল্টে নিহত ১, আহত ৫ নওগাঁয় ১৬ হাজারের বেশি ফেনসিডিল ধ্বংস, মাদকের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি। নওগাঁর সাপাহারে প্রদর্শনী মৎস্য চাষীদের মাঝে মাছের খাবার ও চারা বিতরন ইসিতে আয় ব্যয়ের হিসাব জমা দিলো বিএনপি সাপাহারে জমকালো ফাইনাল ফুটবল টূর্ণামেন্ট অনুষ্ঠিত পোরশায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে প্রাণ গেল তরুণের। পোরশায় বিএনপি নেতা মাইদুর খুনের মামলার আসামীদের চার্জশিট থেকে বাদ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ। সাপাহারে চেয়ারম্যান পদপ্রার্থী মাহমুদুল হাসানের উঠান বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ।

মাতাজীহাট পুলিশ তদন্ত কেন্দ্র পরিদর্শন করেন নওগাঁর এসপি তারিকুল ইসলাম

  • প্রকাশের সময় : ০৩:২২ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
  • ৯৮ পড়া হয়েছে

নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয় রাতে আকস্মিকভাবে মাতাজীহাট পুলিশ তদন্ত কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি তদন্ত কেন্দ্রের সার্বিক কার্যক্রম, প্রশাসনিক ব্যবস্থাপনা, আইন-শৃঙ্খলা রক্ষায় গৃহীত পদক্ষেপ এবং জনসেবার মান পর্যালোচনা করেন। এ সময় তিনি দায়িত্বরত পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও জনগণকে আন্তরিক সেবা প্রদানের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরবর্তীতে তিনি মাতাজীহাট বাজার-এ উপস্থিত স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তি ও সুধীজনের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময় সভায় এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক, চুরি-ডাকাতি প্রতিরোধ, সড়ক নিরাপত্তা এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রম নিয়ে আলোচনা হয়। পুলিশ সুপার মহোদয় জনগণের মতামত ও পরামর্শ গুরুত্বের সঙ্গে শোনেন এবং নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে পুলিশ ও জনগণের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় উপস্থিত ব্যবসায়ী ও সুধীজন পুলিশ প্রশাসনের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। পরিদর্শন ও মতবিনিময় কর্মসূচি স্থানীয় জনগণের মধ্যে ইতিবাচক সাড়া সৃষ্টি করে। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার পত্নীতলা সার্কেল এবং অফসার ইনচার্জ মহাদেবপুর থানা উপস্থিত ছিলেন

জনপ্রিয়

ঋণখেলাপী ও এমপিওভুক্ত শিক্ষকেরা স্হানীয় সরকার নির্বাচনে অংশগ্রহন করতে পারবেনা। ইসি : আখতার আহমেদ

মাতাজীহাট পুলিশ তদন্ত কেন্দ্র পরিদর্শন করেন নওগাঁর এসপি তারিকুল ইসলাম

প্রকাশের সময় : ০৩:২২ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬