, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঋণখেলাপী ও এমপিওভুক্ত শিক্ষকেরা স্হানীয় সরকার নির্বাচনে অংশগ্রহন করতে পারবেনা। ইসি : আখতার আহমেদ সাপাহারে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত। নিয়ামতপুরে গরুবোঝায় ভটভটি উল্টে নিহত ১, আহত ৫ নওগাঁয় ১৬ হাজারের বেশি ফেনসিডিল ধ্বংস, মাদকের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি। নওগাঁর সাপাহারে প্রদর্শনী মৎস্য চাষীদের মাঝে মাছের খাবার ও চারা বিতরন ইসিতে আয় ব্যয়ের হিসাব জমা দিলো বিএনপি সাপাহারে জমকালো ফাইনাল ফুটবল টূর্ণামেন্ট অনুষ্ঠিত পোরশায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে প্রাণ গেল তরুণের। পোরশায় বিএনপি নেতা মাইদুর খুনের মামলার আসামীদের চার্জশিট থেকে বাদ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ। সাপাহারে চেয়ারম্যান পদপ্রার্থী মাহমুদুল হাসানের উঠান বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ।

মান্দায় জাতীয় ফল মেলা ২০২৬ এর শুভ উদ্বোধন

  • প্রকাশের সময় : ০৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • ৬৮ পড়া হয়েছে

মান্দায় জাতীয় ফল মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন।

মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি।

নওগাঁর মান্দা উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস” প্রতিপাদ্যকে সামনে রেখে ১৮ থেকে ২০ জুন পর্যন্ত এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। মেলায় দেশীয় বিভিন্ন মৌসুমি ফলের প্রদর্শনী, ফল চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার, ফল সংরক্ষণ পদ্ধতি এবং কৃষকদের জন্য পরামর্শ সেবা প্রদান করা হচ্ছে।

বৃহস্পতিবার (১৮ জুন) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. শায়লা শারমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা সীমা কর্মকার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোছা. রুমেলা খাতুন, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আজিমুদ্দিন এবং উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. শহীদুল্লাহ। এছাড়াও উপজেলার সকল উপসহকারী কৃষি কর্মকর্তা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ফল চাষে কৃষকদের আগ্রহ বৃদ্ধি, নিরাপদ ও পুষ্টিকর খাদ্য উৎপাদন নিশ্চিত করা এবং বাণিজ্যিকভাবে ফল চাষ সম্প্রসারণের লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে।

মেলায় উপজেলার বিভিন্ন কৃষক, ফলচাষি, শিক্ষার্থী ও সাধারণ দর্শনার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। প্রদর্শনীতে আম, লিচু, কাঁঠাল, পেয়ারা, ড্রাগন ফলসহ নানা ধরনের দেশীয় ও বিদেশি ফল স্থান পেয়েছে।

আয়োজকরা জানান, ফলের পুষ্টিগুণ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং আধুনিক ফল চাষ প্রযুক্তি কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই আয়োজন। তারা উপজেলার সকল মানুষকে মেলা পরিদর্শনের আহ্বান জানিয়েছেন।

জনপ্রিয়

ঋণখেলাপী ও এমপিওভুক্ত শিক্ষকেরা স্হানীয় সরকার নির্বাচনে অংশগ্রহন করতে পারবেনা। ইসি : আখতার আহমেদ

মান্দায় জাতীয় ফল মেলা ২০২৬ এর শুভ উদ্বোধন

প্রকাশের সময় : ০৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬