, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঋণখেলাপী ও এমপিওভুক্ত শিক্ষকেরা স্হানীয় সরকার নির্বাচনে অংশগ্রহন করতে পারবেনা। ইসি : আখতার আহমেদ সাপাহারে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত। নিয়ামতপুরে গরুবোঝায় ভটভটি উল্টে নিহত ১, আহত ৫ নওগাঁয় ১৬ হাজারের বেশি ফেনসিডিল ধ্বংস, মাদকের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি। নওগাঁর সাপাহারে প্রদর্শনী মৎস্য চাষীদের মাঝে মাছের খাবার ও চারা বিতরন ইসিতে আয় ব্যয়ের হিসাব জমা দিলো বিএনপি সাপাহারে জমকালো ফাইনাল ফুটবল টূর্ণামেন্ট অনুষ্ঠিত পোরশায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে প্রাণ গেল তরুণের। পোরশায় বিএনপি নেতা মাইদুর খুনের মামলার আসামীদের চার্জশিট থেকে বাদ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ। সাপাহারে চেয়ারম্যান পদপ্রার্থী মাহমুদুল হাসানের উঠান বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ।

শত বছরের ঐতিহ্য নিয়ে দাড়িয়ে আছে পোরশার নিতপুর মাস্টারপাড়া ছয় গম্বুজ মসজিদ।

  • প্রকাশের সময় : ০৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • ৭৩ পড়া হয়েছে

শত বছরের ঐতিহ্য নিয়ে দাঁড়িয়ে আছে পোরশার নিতপুর মাস্টারপাড়া ছয় গম্বুজ মসজিদ।

Kamruzzaman sarker

বাবু,পোরশা প্রতিনিধি:

নওগাঁর পোরশা উপজেলার ঐতিহ্য ও মুসলিম স্থাপত্যের এক অনন্য নিদর্শন হিসেবে শত বছর ধরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে নিতপুর মাস্টারপাড়া তিন গম্বুজ বিশিষ্ট কেন্দ্রীয় জামে মসজিদ। কালের সাক্ষী হয়ে থাকা এই প্রাচীন মসজিদটি শুধু একটি উপাসনালয়ই নয়, বরং এই অঞ্চলের ইতিহাস ও সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ।

​উপজেলার নিতপুর মাস্টারপাড়ায় অবস্থিত এই ঐতিহাসিক মসজিদটির মূল আকর্ষণ এর ছাদের ওপর নির্মিত দৃষ্টিনন্দন ছয়টি গম্বুজ। প্রাচীন যুগের স্থাপত্যশৈলীর অনুকরণে তৈরি এই গম্বুজগুলো দূর থেকেই পথচারীদের দৃষ্টি আকর্ষণ করে। মসজিদের দেয়াল ও ভেতরের কারুকার্যেও রয়েছে প্রাচীন মুসলিম ঐতিহ্যের ছোঁয়া। শত বছর পার হলেও এর গাম্ভীর্য ও সৌন্দর্য এখনো এ অঞ্চলের মানুষকে মুগ্ধ করে চলেছে।

​স্থানীয় প্রবীণদের সাথে কথা বলে জানা যায়, প্রায় এক শতাব্দী আগে স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানদের উদ্যোগে এবং বিশেষ সহযোগিতায় এই মসজিদটি নির্মিত হয়েছিল। যুগের পর যুগ ধরে এই অঞ্চলের মানুষ এখানে শুধু নামাজই আদায় করেননি, বরং মসজিদটিকে কেন্দ্র করে গড়ে উঠেছে সামাজিক সম্প্রীতি ও ইসলামি শিক্ষার এক আবহ।

​ঐতিহ্যবাহী এই ছয় গম্বুজ বিশিষ্ট কেন্দ্রীয় জামে মসজিদে প্রতিদিন শত শত মুসল্লি জামায়াতের সাথে নামাজ আদায় করেন। বিশেষ করে জুমার নামাজে এখানে তিল ধারণের ঠাঁই থাকে না। এছাড়া পোরশা উপজেলার বাইরে থেকেও অনেক সাধারণ মানুষ ও দর্শনার্থী আসেন প্রাচীন এই মুসলিম স্থাপত্যের নিদর্শনটি একনজর দেখতে।

​মসজিদ কমিটির সভাপতি ও নিতপুর আলোর সাথে সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সাবেক প্রধান শিক্ষক হায়দার আলী জানান​”নিতপুর মাস্টারপাড়ার এই তিন গম্বুজ মসজিদটি আমাদের পোরশাবাসীর গর্ব। আমাদের পূর্বপুরুষদের স্মৃতি বিজড়িত এই ঐতিহ্যকে টিকিয়ে রাখতে আমরা সবসময় চেষ্টা করে যাচ্ছি।”

জনপ্রিয়

ঋণখেলাপী ও এমপিওভুক্ত শিক্ষকেরা স্হানীয় সরকার নির্বাচনে অংশগ্রহন করতে পারবেনা। ইসি : আখতার আহমেদ

শত বছরের ঐতিহ্য নিয়ে দাড়িয়ে আছে পোরশার নিতপুর মাস্টারপাড়া ছয় গম্বুজ মসজিদ।

প্রকাশের সময় : ০৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬