, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পোরশায় পূজার ছুটিতে বাড়ি আসার পথে গ্রামের রাস্তায় দস্যুতা : ২৪ ঘন্টায় ঘটনা শনাক্ত ও কুখ্যাত আন্তজেলা ডাকাত/দস্যু ০২ সদস্য গ্রেফতার পোরশায় নিতপুর ইউনিয়ন এ দূর্গা মন্দির পরিদর্শন করেন ১৬ বিজিবির অধিনায়ক আরিফুল ইসলাম মাসুম। দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁয় র‍্যালি ও আলোচনা সভা সাপাহারে মাধ্যমিক শিক্ষক কর্মচারী সমিতির নির্বাচন, সভাপতি রেজাউল,সাধারণ সম্পাদক আইনুল হক। পোরশায় বিজিবি কতৃক মাদক দ্রব্য হেরোইন উদ্ধার। https://www.facebook.com/share/p/1JAF5dLCK4/ মেসার্স মায়েরদোয়া ট্রেডার্স যোগাযোগ ০১৭৯০৯৭৯৩১১ পোরশায় শিশু অধিকার সপ্তাহ ২০২৬ উদযাপিত: বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। সাপাহারে জমজমাট গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাত খেলা অনুষ্ঠিত পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত,এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত

সাপাহারে অবৈধ কারেন্ট ও রিং জাল পুড়িয়ে ধ্বংস।

  • প্রকাশের সময় : ০৫:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ৭১ পড়া হয়েছে

সাপাহারে অবৈধ কারেন্ট ও রিং জাল পুড়িয়ে ধ্বংস

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর সাপাহারে দেশীয় প্রজাতির মাছ ও জলজ প্রাণী রক্ষায় বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী রিং জাল উদ্ধার করে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মহিষডাঙ্গা ঘাট এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করা ৬টি কারেন্ট জাল ও ১টি অবৈধ রিং জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা শামীম রেজা উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, সাপাহারের বিভিন্ন বিল ও খাড়িতে দীর্ঘদিন ধরে নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী রিং জাল ব্যবহার করে মাছ শিকার করা হচ্ছে। বিশেষ করে উপজেলার ঐতিহ্যবাহী জবই বিলের বিভিন্ন খাড়ি, মহিষডাঙ্গা খাড়ি এবং পুনর্ভবা নদীতে এসব অবৈধ জাল ব্যবহার করে মাছ শিকারের অভিযোগ রয়েছে।

দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এসব এলাকায় নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে উদ্ধার হওয়া নিষিদ্ধ জাল তাৎক্ষণিকভাবে পুড়িয়ে ধ্বংস করা হচ্ছে।

উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় পরিচালিত এসব অভিযানের মাধ্যমে অবৈধ জালের ব্যবহার বন্ধ এবং দেশীয় প্রজাতির মাছ ও জলজ প্রাণী সংরক্ষণে কার্যকর ভূমিকা রাখার চেষ্টা করা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানান।

জনপ্রিয়

পোরশায় পূজার ছুটিতে বাড়ি আসার পথে গ্রামের রাস্তায় দস্যুতা : ২৪ ঘন্টায় ঘটনা শনাক্ত ও কুখ্যাত আন্তজেলা ডাকাত/দস্যু ০২ সদস্য গ্রেফতার

সাপাহারে অবৈধ কারেন্ট ও রিং জাল পুড়িয়ে ধ্বংস।

প্রকাশের সময় : ০৫:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬