
সাপাহারে এমপি মোস্তাফিজুর রহমানের নির্দেশে অসুস্থ বাচ্চাকে দেখতে যান চেয়ারম্যান পদপ্রার্থী মাহমুদুল হাসান।
নওগাঁর সাপাহারে ২ নং গোয়ালা ইউনিয়ন এর ৮ নং ওয়ার্ডের হাপানিয়া গ্রামে অসুস্থ বাচ্চাকে দেখতে যান চেয়ারম্যান পদপ্রার্থী মাহমুদুল হাসান।
জননেতা, মাননীয় সংসদ সদস্য (৪৬ নওগাঁ-১) জনাব মোস্তাফিজুর রহমান মহোদয়ের পক্ষ থেকে মানবিক সহায়তা ও আর্থিক অনুদানের আশ্বাস দেন।
অসুস্থতা মানুষের জীবনের একটি কঠিন পরীক্ষা। এই কঠিন সময়ে আমাদের প্রিয় অভিভাবক মাননীয় সংসদ সদস্য মহোদয় সবসময় সাধারণ মানুষের পাশে আছেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন।
জানা যায়,
হাপানিয়া ৮নং ওয়ার্ডের -এর অসুস্থ শহিদুল ইসলামের ছেলে, সাখাওয়াত( ৭)মেরুদন্ডে টিউমার) জনিত রোগে আক্রান্ত হয়েছেন, এরই পরিপ্রেক্ষিতে শিশু বাচ্চা চিকিৎসার্থে এমপি মহোদয়ের পক্ষ থেকে নগদ আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
সেখানে উপস্থিত ছিলেন, ২ নং গোয়ালা ইউনিয়ন এর চেয়ারম্যান পদপ্রার্থী মাহমুদুল হাসান।
আসুন, আমরা সবাই মিলে উনার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি। মাননীয় সংসদ সদস্যের এই মানবিক উদ্যোগ ও ভালোবাসা যেন প্রতিটি অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারে, এটাই আমাদের কাম্য।




















