
সাপাহারে নবনির্বাচিত মৎস্যজীবি দলের পরিচিতি সভা।
Sapaher correspondent :
সাপাহারে নবনির্বাচিত বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্য দলের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৪ ঘটিকায় উপজেলার বিএনপির পার্টি অফিস কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণ কমিটি উপস্থিত ছিলেন। সভায় ওয়াহাব হোসেন কে সভাপতিত্ব করে সভাটি অনু্ষ্ঠিত হয়। ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণ কমিটির সভার সভাপতি জনাব মাহমুদুল হাসান বলেন, এই কমিটি আমার একার না এই কমিটি হচ্ছে আমার একটা পরিবার, আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে এই কমিটিকে সচল রাখবো।
এবং উক্ত সভার সাধারণ সম্পাদক জনাব ওয়াহাব হোসেন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্য দল, বিএনপির প্রতিষ্ঠাতা মরহুম জিয়াউর রহমান ১৯৭৯ সালের ২৯ শে জানুয়ারী প্রতিষ্ঠা করেন প্রথমে জেলে দল নামে প্রতিষ্ঠিত হলে পরে তা মৎস্য দল নামে রুপান্তরিত করা হয়। তারই ধারাবাহিকতায় সাপাহারে সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এর সুপারিশ ক্রমে এই মৎস্য জীবী দলের কমিটি গঠন করা হয়েছে।





















