
সাপাহারে সীমান্তে ১১ বোতল ভারতীয় কিংডিল সিরাপ জব্দ
সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর সাপাহার সীমান্তে অ’ভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১১ বোতল ভারতীয় কিংডিল সিরাপ জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (নওগাঁ ১৬ বিজিবি)। বিজিবির দাবি, কিংডিল সিরাপটি ফে’ন্সি’ডি’লের বিকল্প হিসেবে ব্যবহৃত মা’দক’দ্রব্য।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে সাপাহার উপজেলার পাতাড়ি সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) জানায়, আদাতলা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. রবিউল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি টহল দল পাতাড়ি এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ১১ বোতল ভারতীয় কিংডিল সিরাপ উদ্ধার করা হয়।
জব্দ করা মা’দকদ্রব্য সাপাহার থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অ’বৈধ সীমান্ত পারাপার, গরু ও মা’দক পাচার এবং চো’রাচা’লানের বি’রুদ্ধে সর্বাত্মক অ’ভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছেন।





















