, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নিয়ামতপুরে গরুবোঝায় ভটভটি উল্টে নিহত ১, আহত ৫ নওগাঁয় ১৬ হাজারের বেশি ফেনসিডিল ধ্বংস, মাদকের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি। নওগাঁর সাপাহারে প্রদর্শনী মৎস্য চাষীদের মাঝে মাছের খাবার ও চারা বিতরন ইসিতে আয় ব্যয়ের হিসাব জমা দিলো বিএনপি সাপাহারে জমকালো ফাইনাল ফুটবল টূর্ণামেন্ট অনুষ্ঠিত পোরশায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে প্রাণ গেল তরুণের। পোরশায় বিএনপি নেতা মাইদুর খুনের মামলার আসামীদের চার্জশিট থেকে বাদ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ। সাপাহারে চেয়ারম্যান পদপ্রার্থী মাহমুদুল হাসানের উঠান বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ। আন্দোলন করে পরীক্ষা স্থগিত বা বিনা পরীক্ষায় পাশ এগুলো আমরা অ্যালাউ করবোনা : স্বরাষ্ট্র মন্ত্রী পোরশায় উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহিদ দিবস পালিত।

সাপাহারে পূবালী ব্যাংকের প্রথম বর্ষপূর্তি উদযাপন

  • প্রকাশের সময় : ০৯:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
  • ১৮৭ পড়া হয়েছে

সাপাহারে পূবালী ব্যাংকের প্রথম বর্ষপূর্তি উদযাপন

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর সাপাহারে পূবালী ব্যাংক পিএলসির প্রথম বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় উপজেলা সদরের নিউ মার্কেটে অবস্থিত পূবালী ব্যাংক পিএলসি সাপাহার শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসি সাপাহার শাখার ব্যবস্থাপক মেহেদী হাসান।

এসময় সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী (বেনু), সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম, স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

শাখা ব্যবস্থাপক মেহেদী হাসান বলেন, পূবালী ব্যাংক পিএলসি গত এক বছর ধরে সাপাহারে সুনামের সঙ্গে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে আসছে। গ্রাহকদের আস্থা ও সহযোগিতার কারণেই ব্যাংকটি সফলভাবে সেবা প্রদান করতে সক্ষম হয়েছে।

তিনি আরও জানান, চলতি আম মৌসুমে স্থানীয় আম ব্যবসায়ীদের প্রয়োজন বিবেচনায় পর্যাপ্ত নগদ অর্থ সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি দ্রুত ও সহজ ব্যাংকিং সেবা প্রদান করা হবে। আম ব্যবসায়ীদের আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে ব্যাংকের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন।

অনুষ্ঠান শেষে অতিথিরা ব্যাংকের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটেন এবং প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

জনপ্রিয়

নিয়ামতপুরে গরুবোঝায় ভটভটি উল্টে নিহত ১, আহত ৫

সাপাহারে পূবালী ব্যাংকের প্রথম বর্ষপূর্তি উদযাপন

প্রকাশের সময় : ০৯:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬